ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ঢাকার কাছে ম্যাচ হারের পর যা বললেন সুজন
সোমবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বরিশালের টপ অর্ডারের কেউই রান পাননি। মিডল অর্ডারে খেলা গেইল (৩৬) ও ডোয়াইন ব্রাভোর (৩৩) ব্যাটে কোনোমতে ১২৯ রান সংগ্রহ করে বরিশাল। কিন্তু এই রান মোটেও যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে বরিশালের প্রধান কোচ সুজন বলেছেন, ‘সত্যি কথা বলতে জিততে গেলে যতটা রান দরকার, আমরা সেটা করতে পারিনি।
এই ফরম্যাটে টপ অর্ডার থেকে রান না হলে বড় স্কোর করা খুব কঠিন হয়ে যায়। যখন উইকেট পড়ে যায়, তখন ওই শটস খেলার স্বাধীনতা থাকে না। আমার মনে হয়, উইকেট রান করার জন্য যথেষ্ট ভালো ছিল। আমাদের ব্যাটাররা ভালো বাস্তবায়ন করতে পারেনি।’
ঠিক কী কারণে পারছে না দলের টপ অর্ডার, এমন প্রশ্নে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। প্রতিপক্ষ এমন কোনও ভালো বোলিং করেনি যে আমাদের উইকেট চলে যাবে। বেশিরভাগই গিফটেড, ভেরি সফট ডিসমিসাল। টপ অর্ডারে আরও একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করার প্রয়োজন ছিল। দুই ম্যাচ হারের পর ওদেরও (মিনিস্টার ঢাকা) দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।’
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের ব্যাটাররা নিজেদের ভুলগুলো শুধরে মাঠে নামতে পারবে বলে মনে করেন বরিশাল কোচ, ‘আমি মনে করি, এটা আমাদের ক্রিকেট নয়, আমরা এর চেয়ে ভালো দল। ব্যাটিংয়ে আমি মনে করি না এখনও আমরা সেরাটা দিয়েছি।
এক ম্যাচে আমরা ১২৫ রান চেজ করেছি, সেটাও আমাদের জন্য কঠিন হয়ে উঠেছিল। আমাদের ব্যাটিংয়ের ৬০ ভাগও দিতে পারিনি। কুমিল্লার সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে, সেখানে ভালো ব্যাটিং করতে হবে।’ অল্প সময়ে কীভাবে ভুলগুলো শুধরানো সম্ভব, এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘কঠিন আবার কঠিনও না।
আমরা তো জানি আমাদের ভুলগুলো কী। টপ অর্ডারে আমরা এখনও বড় রান পাইনি। প্রথম তিন পজিশন থেকে ৭০/৮০ রান আসুক। তাহলে কিন্তু ম্যাচটা সহজ হয়ে যায়। এটা ছেলেরা বুঝেছে, আমরা ভালো করিনি। সময় যদিও নেই, কালকে সন্ধ্যায় আমাদের খেলা। আমি বিশ্বাস করি যে আমাদের যেমন দল, তাতে করে বাউন্স ব্যাক করা কঠিন হবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ থেকে নতুন দামে যে দামে বিক্রি হচ্ছে পেট্রোল
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের ফলাফল ঘোষণা
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- ঝামেলা ছাড়াইমোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল
- ৩ মিনিটের খেলা শেষ,মোবাইলে ব্রাজিল বনাম নরওয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ব্রাজিল না নরওয়ে—কারা জিতবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল
- ব্রাজিল নাকি আর্জেন্টিনা— বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছিল কোন দেশ, জানুন
- জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের জন্য জরুরি বার্তা
- কিছুক্ষন পরেই আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে এখানে (LIVE)
- ব্রাজিল বনাম নরওয়ে: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)