ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দুঃসংবাদ পেল লিভারপুল
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ও একই সাথে বেশ কিছু ক্লাবে ইনজুরিতে থাকা খেলোয়াড়দের কারনে ইতোমধ্যেই লিগ কর্তৃপক্ষ ১৯টি ম্যাচ স্থগিত করেছে। ইনজুরি ও করোনা মিলিয়ে ঐ সমস্ত ক্লাবগুলোতে ম্যাচ খেলার মত যথেষ্ঠ খেলোয়াড় ফিট নেই বলেই প্রিমিয়ার লিগ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
রোববার লন্ডনের ম্যাচটির আগে ক্লপ বলেছেন, ‘দলে তিনটি নতুন কেস ধরা পড়েছে, একইসাথে আরো কিছু স্টাফও করোনা পজিটিভ হয়েছে। এই মুহূর্তে বিষয়টি মোটেই স্বস্তিদায়ক নয়। এখনই আমি করোনায় আক্রান্ত খেলোয়াড়দের নাম বলতে চাচ্ছিনা। কারন পিসিআর টেস্টসহ আরো কিছু প্রক্রিয়া আগে সম্পন্ন হতে হবে। আগামীকালের ম্যাচের লাইন আপ দেখলেই সবাই বুঝতে পারবে।’
লিভারপুল এই ম্যাচটি স্থগিতের কোন আবেদন করেছিল কিনা এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেছেন, ‘এখনো পর্যন্ত না। কিন্তু এখনো পরিস্থিতি বিবেচনায় যা কিছুই হতে পারে। আমাদের ক্লাবে প্রতিদিনই খেলোয়াড়রা আক্রান্ত হচ্ছে। প্রতিদিন সকালে এটা অনেকটাই লটারির মত মনে হচ্ছে। আমরা জানি না আগামী এক ঘন্টায় কি হবে।’
এদিকে কোভিড পজিটিভ হবার পর আইসোলেশনে থেকে এক সপ্তাহ পর রেডদের অনুশীলনে ফিরেছেন ভার্জিল ফন ডিক, ফাবিনহো ও কার্টিস জোনস। যা একটি স্বস্তির বিষয়। ক্লপ আরো বলেছেন পেশীর ইনজুরির কারনে লিস্টারের বিপক্ষে গত সপ্তাহে পরাজয়ের ম্যাচটিতে অনুপস্থিত থিয়াগো ও টাকুমি মিনামিনো এখানো সুস্থ হয়ে উঠতে পারেননি। তাদের ইনজুরি থেকে সেড়ে উঠতে আরো কিছুটা সময় লাগবে। বিশেষ করে থিয়াগোর কোমরের ইনজুরিটা কিছুটা গুরুতর।
তৃতীয় স্থানে থাকা লিভারপুল চেলসির থেকে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে, যদিও ব্লুজদের থেকে এক ম্যাচ কম খেলেছে। টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি আট পয়েন্ট এগিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। ক্লপ অবশ্য বলেছেন মৌসুমের মাঝামাঝিতে এসে ভাল একটি ব্যবধানে সিটি এগিয়ে থাকলেও এখনো লিগের অনেকটা সময় বাকি। এ সম্পর্কে রেড বস বলেন, ‘সিটির মত একটি ধারাবাহিক দলের সাথে লড়াই চালিয়ে যাবার সময় কোভিড ও ইনজুরি আমাদের বাঁধাগ্রস্থ করছে , যা মোটেই সুখকর নয়। বিপরীতে সিটিতে কোন কোভিড বা ইনজুরি কেস নেই। কিন্তু শীতকালে কেউ লিগ জেতার চিন্তা করতে পারেনা, এখনো অনেক সময় বাকি। কিন্তু এই মুহূর্তে তারা ব্যবধানটা অনেক
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)