ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এক নজরে ২০২১ সালে মেসির ৫ রেকর্ড
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড-ঃ আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি গড়েছেন মেসি। এর আগের রেকর্ডটি ছিল হ্যাভিয়ের মাসচেরানোর। কোপা আমেরিকার গ্রুপপর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে মাসচেরানোর ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। মেসি এরপর আরও ১০ ম্যাচ খেলেছেন। বর্তমানে তার ম্যাচসংখ্যা ১৫৮।
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড-ঃ চলতি বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ড গড়লেন মেসি। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাটট্রিক করে এই রেকর্ড নিজের করে নেন তিনি। বর্তমানে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোল ৮০টি।
এক লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড-ঃ পেলের আরো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৪৬৯ গোলের রেকর্ডটা ছিল এই কিংবদন্তির। চলতি বছরের শুরুর দিকে বার্সেলোনার জার্সি গায়ে ৪৭৪ গোল করে সে রেকর্ডটা নিজের করে নেন মেসি।
প্রথম খেলোয়াড় হিসেবে সাত ব্যালন ডি’অর-ঃ এবারের ব্যালন ডি’অর বায়ার্ন মিউনিখের লেওয়ানডস্কির ভাগ্যে জুটবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ভোটাভুটির বর্ষসেরা এই পুরস্কারটি উঠে মেসির হাতেই।
৭টি ব্যালন ডি’অর এখন মেসির ঝুলিতে। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগের রেকর্ডটাও অবশ্য ছিল তারই। ২০১৯ সালে প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ছয়টি ব্যালন ডি’অর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ঝুলিতে এখন পর্যন্ত জমা পড়েছে পাঁচটি ব্যালন ডি’অর।
প্রথম খেলোয়াড় হিসেবে তিন দশকে ব্যালন ডি’অর জয়-ঃ ২০২১ সালের ব্যালন ডি’অর জিতে আরেকটি অনন্য রেকর্ডের খাতায় ঢুকে পড়েছেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে তিন দশকে ব্যালন ডি’অর জয় হলো তার।
২২ বছর বয়সে ২০০৯ সালে নিজের প্রথম পুরস্কারটি জেতেন মেসি। এরপর টানা তিন বছর ২০১০, ২০১১, ২০১২ সালে জেতেন। ২০১৫, ২০১৯ সালের ব্যালন ডি’অর দুটিও নিজের করে নেন। সর্বশেষ জিতলেন ২০২১ সালে। এরই ফলে গড়া হয়ে গেছে অনন্য রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন তিনটি দশকে ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)