ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শেষ হলো শ্রীলংকা ও বাংলাদেশের প্রথমার্ধের খেলা
রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে গা গরমের সুযোগ না দিয়েই দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ।
ডি-বক্সের ডানপ্রান্ত দিয়ে শাহেদা আক্তার রিপার শট বারে লেগে ফিরলে ফিরতি বলে স্বপ্না রাণীর প্লেসিং লঙ্কান গোলরক্ষক থারিন্ডি জানিথিয়ার গ্লাভস ছুঁয়ে ঠাই নেয় জালে।
পাঁচ মিনিট পরেই আবারও বাংলাদেশের গোল। এবার বামপ্রান্ত থেকে মারিয়া মান্ডার রক্ষণচেরা পাস থেকে ঋতুপর্না চাকমার কোণাকুণি শটও আটকাতে পারেননি লঙ্কান গোলরক্ষক।
খেলার বয়স ২০ মিনিট পেরোনোর আগেই গোল খাতায় তৃতীয়বার নাম তোলে বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে আঁখি খাতুনের বাড়ানো বলে লঙ্কান দুই ডিফেন্ডারের মাঝখান থেকে লক্ষ্যভেদ করেন রিপা।
৩৩ মিনিটে ব্যবধানটা ৪-০ হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। স্বপ্না রাণীর দূরপাল্লার শট প্রতিহত হয়েছে বারে লেগে। এর ১০ মিনিট বাদেই লঙ্কান জালে গোলের হালি পূর্ণ করে স্বাগতিকরা।
৪৩ মিনিটে মাঝমাঠ থেকে আফিদা খন্দকারের দূরপাল্লার পাসে আলতো চিপে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান ঋতুপর্না চাকমা। এতেই ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)