ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বন্ধু আগুয়েরোর বিদায়ে আবেগী স্ট্যাটাস মেসির
হলো না একসঙ্গে ন্যু ক্যাম্প মাতানো।তবে আর্জেন্টিনার হয়ে প্রায় ১৫ বছর একসঙ্গে খেলেছেন মেসি-আগুয়েরো। মেসি এখনও খেলছেন, আগুয়েরোর শেষ টানতে হলো হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায়।
বার্সেলোনার ন্যু ক্যাম্পে বিদায়বেলায় সংবাদ সম্মেলন করতে গিয়ে চোখের জল আর ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার। রীতিমত কান্নায় ভেঙে পড়েন। এভাবে ফুটবলকে বিদায় বলতে হবে, ভাবতেও যে পারেননি!
ভাবতে পারেননি তার সবচেয়ে কাছের বন্ধু মেসিও। এক বিশাল ফেসবুক স্ট্যাটাসে আবেগের সবটুকু যেন ঢেলে দিলেন ফুটবলের খুদে জাদুকর। শুভকামনা জানালেন আগুয়েরোকে।
মেসির স্ট্যাটাসটি অনুবাদ করে হুবহু তুলে ধরা হলো- কার্যত পুরো ক্যারিয়ারটাই একসঙ্গে, কুন (আগুয়েরো)…আমরা যেমন সুন্দর মুহূর্ত কাটিয়েছি, অন্যরা পারেনি। সবকিছুই আমাদের আরও বেশি একীভূত করেছে, আরও আরও বেশি বন্ধু বানিয়েছে। আমরা মাঠের বাইরেও একসঙ্গে কাটিয়ে দিতে থাকব।
কদিন আগেই কোপা আমেরিকার ট্রফি জয় দারুণ আনন্দের ছিল। তুমি ইংল্যান্ডে যা কিছু অর্জন করেছো (সেসবও)…আর সত্যি অনেক কষ্ট লাগছে এটা দেখে যে, তুমি যে জায়গাটা সবচেয়ে বেশি ভালোবাসে, তোমার সাথে যা ঘটলো তার জন্য এটা এভাবে বন্ধ করে দিতে হচ্ছে।
তবে আমি নিশ্চিত, তুমি সুখীই থাকবে। কারণ তুমি এমন একটা মানুষ যে কিনা সুখ ছড়িয়ে বেড়ায়। আমরা যারা তোমাকে ভালোবাসি, তারা তোমার সঙ্গেই থাকব। এখন তোমার নতুন জীবন শুরু হচ্ছে।
আমি নিশ্চিত এই মায়া এবং সবকিছু জড়িয়ে তুমি হাসিমুখেই থাকবে।এই নতুন মঞ্চে শুভকামনা!!! তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। তোমার সাথে মাঠে জাতীয় দলের হয়ে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক মিস করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)