ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো পিএসজি ও নিসের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্য আধিপত্য ছিল পিএসজিরই। যদিও সেটা গোলে রূপ দিতে পারেননি মেসিরা। ৭০ শতাংশ বলের দখল নিয়েও যে দলটি প্রতিপক্ষ গোলমুখে করতে পেরেছিল মোটে ৫টি শট! সে তুলনায় বলের দখল, শটে অনেক পিছিয়ে থাকা সফরকারীরা এদিন পিএসজি গোলমুখে দুবার শট করে কিছুটা ত্রাস সঞ্চার করতে পেরেছিল পার্ক দেস প্রিন্সের দর্শকদের। ম্যাচের প্রথম গোলমুখে শটটাও ছিল তাদেরই। নবম মিনিটের সে শটটা অবশ্য ঠেকিয়ে দেন দুদিন আগেই বিশ্বসেরা গোলরক্ষকের খেতাব জেতা জিয়ানলুইজি ডনারুমা।
পিএসজি ম্যাচে আধিপত্য বাড়িয়েছে ধীরে ধীরে, সময় গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে। তাদের গোলের পথটা অবশ্য আগলে দাঁড়িয়েছিলেন মেসিরই স্বদেশি গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজ। ২৭ মিনিটে মেসির পাস থেকে এমবাপের শট ঠেকিয়ে দেন তিনি। এর কিছু পর মেসির শট রুখে দিলে পিএসজি প্রথমার্ধ শেষ করে গোল না করেই।
দৃশ্যটা দ্বিতীয়ার্ধেও বদলায়নি। তবে দারুণ দুটো সুযোগ পিএসজি সৃষ্টি করেছিল বিরতির ঠিক পরই। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আনহেল ডি মারিয়ার শটটা পা বাড়িয়ে ঠেকিয়ে দেন বেনিতেজ। এরপর মেসির পাস থেকে নুনো মেন্দেজের শটটাও একই পরিণতি লাভ করে।
মেসিও দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিলেন একটা। কিন্তু ৭৮ মিনিটের দিকে অনেকটা ফাঁকায় থেকেও লক্ষ্যেই শট রাখতে পারেননি তিনি। শেষ দিকে ইদ্রিসা গেইও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে পিএসজি ম্যাচটা শেষ করে এক পয়েন্ট নিয়ে।
চলতি মৌসুমে লিগে তৃতীয়বারের মতো কোনো ম্যাচে গোল করতে পারল না পিএসজি। তবে তাতেই ভুলে যাওয়া এক স্বাদ পেয়েছে দলটি। নিসের বিপক্ষে ২০১২ সালের পর থেকে ১৭ দেখায় সবকটি ম্যাচেই গোল করেছিল দলটি, ব্যর্থ হলো কেবল গতকালই।
এই ড্রয়ের পরও অবশ্য পিএসজি আছে তালিকার শীর্ষেই। ১৬ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট সংগ্রহ তাদের। দুইয়ে থাকা মার্শেই নেই ধারেকাছেও। ১৫ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট অর্জন করেছে দলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)