ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্যালন ডি অর জেতাই মেসিকে অপমান করলেন ভক্ত, সায় দিলেন রোনালদোও
সব প্রক্রিয়া শেষ করে সোমবার রাতে ২০২১ সালের ব্যালন ডি অর পুরস্কারে ঘোষণা করা হয়েছে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির নাম। সেই রাত থেকেই শুরু হয়ে গেছে মেসির পক্ষে-বিপক্ষে নানান আলোচনা। বিশেষ করে দ্বিতীয় হওয়া রবার্ট লেওয়ানডস্কির পক্ষেই বেশি কথা বলছেন ফুটবলপ্রেমীরা।
তবে এর মাঝেই আলোচনায় চলে এলো ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। অবশ্য বলা ভালো, তিনি নিজেই আনলেন নিজের নাম। ২০১০ সালের পর প্রথমবার ব্যালন ডি অরে সেরা পাঁচের বাইরে ছিটকে গেছেন রোনালদো। মোট ১৭৮ পয়েন্ট পেয়ে তিনি হয়েছেন ষষ্ঠ।
রোনালদোর ভক্ত-সমর্থকদের মতে, ষষ্ঠ হওয়ার মতো মৌসুম কাটাননি তিনি। তাই ব্যালন ডি অর র্যাংকিংয়ে তাকে ছয় নম্বর স্থান দেওয়ার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশদ পোস্ট করেছেন লুকাস মেন্ডেস নামে এক রোনালদো। সেই পোস্টে শুধু রোনালদোর পক্ষেই কথা বলেননি মেন্ডেস, মেসির ব্যালন জয় নিয়েও প্রশ্ন তুলেছেন।
দীর্ঘ পোস্টের একটি পারায় মেসির ব্যালন জয়কে সরাসরি চুরি হিসেবে উল্লেখ করেন মেন্ডেস। এছাড়াও এবারের ব্যালন ডি অরটি লজ্জাজনক ও কলুষিত ছিল বলে লিখেছেন তিনি। মেন্ডেসের মতে, মেসির এ পুরস্কার জয় আসলে মিথ্যা সুখের মতো। যেখানে কোনো গর্ব নেই।
মঙ্গলবার রাতে ইন্সটাগ্রামে করা এই পোস্টে লাইক দিয়েছেন রোনালদো নিজেই। পাশাপাশি মন্তব্যের ঘরে তিনি পর্তুগিজ ভাষায় লিখেছেন, ‘Factos’ যার অর্থ হলো ‘এটিই তথ্য’। অর্থাৎ লুকাস মেন্ডেসের করা সেই পোস্টের সঙ্গে একমত রোনালদো এবং তিনিও মনে করেন এবারের ব্যালন ডি অর ছিল সরাসরি চুরি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)