ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঠে ঘটলো মারাক্তাক ঘটনা রেফারিকে অবিশ্বাস্য হুমকি দিলেন আর্জেন্টাইন ফুটবলার
আর্জেন্টাইন শীর্ষ বিভাগ ফুটবলের রেফারি দারিও হেরেরা এনেছেন এই অভিযোগ। শুধু তাই নয়, তিনি রীতিমতো মামলাও ঠুকে দিয়েছেন অ্যাটলেটিকো লানুস ক্লাবের খেলোয়াড় লাওতারো আকোস্তার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত সোমবার রাতে। প্রতিপক্ষের মাঠে রেসিং ক্লাব দে আভেয়ানেদার মুখোমুখি হয়েছিল আকোস্তার ক্লাব লানুস। টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর সে ম্যাচেও দলটি হারে ৩-১ গোলে। তাতে জয়খরাটা বেড়ে দাঁড়ায় চার ম্যাচে।
দলের এমন পারফর্ম্যান্সে স্বাভাবিকই মেজাজ চড়ে ছিল লানুসের খেলোয়াড়দের, তার মধ্যে রেফারির সিদ্ধান্তও যাচ্ছিল বিপক্ষে। এর ফলেই মেজাজ হারিয়ে বসেন আকোস্তা। রেফারিকে বলে বসেন, ‘তুমি দুর্নীতিবাজ, যদি আর কখনো তুমি আমাদের খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পাও, তাহলে আমি তোমাকে খুন করব।’
এ কথা বলেই আর্জেন্টাইন ফুটবলার পড়ে গেছেন ফ্যাসাদে। বুয়েনোস এইরেসের শহরতলী আভেয়ানেদায় তার নামে পুলিশ রিপোর্ট ঠুকে দিয়েছেন আর্জেন্টাইন রেফারি। লানুস ক্লাবের সভাপতি অবশ্য এ নিয়ে বলেছেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’ আকোস্তাও এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
আর্জেন্টাইন রেফারিদের সংস্থা ৩৩ বছর বয়সী সাবেক সেভিয়া, রেসিং সান্তান্দের, বোকা জুনিয়র্স ফুটবলারের এমন কাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। সংস্থাটির পরিচালক ফেদেরিকো বেলিগয় আর্জেন্টাইন টেলিভিশনে মুখ খুলেছেন এ বিষয়ে। বলেছেন, ‘এমনটা চলতে পারে না। আকোস্তা যা করেছে, তা মেনে নেওয়া যায় না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)