ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কাতার বিশ্বকাপ নিশ্চিত হল যাদের
বাছাইয়ের বলয় ভেঙে সবার আগে কাতার গমন নিশ্চিত করেছে ইউরোপিয়ান পাওয়ার হাউজ জার্মানি। এরপর আরো চারটি দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণ। দলগুলো হচ্ছে- ব্রাজিল, ডেনমার্ক, ফ্রান্স ও বেলজিয়াম। কাল রাতে ড্র করে সুযোগ হাতছাড়া করেছে নেদারল্যান্ডস।
ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতারের টিকিট কেটেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় দল হিসেবে দুইবারের বিশ্বসেরা আর্জেন্টিনার সম্ভাবনা প্রবল। এরপর এগিয়ে আছে ইকুয়েডর। চতুর্থ টিকিট ও প্লে-অফের জন্য চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের লড়াইটা হতে পারে হাড্ডাহাড্ডি।
আফ্রিকা অঞ্চলের মধ্যে প্রতিদ্বন্দ্বী অনেক। এখানে ১০ গ্রুপের সেরা দল খেলবে প্লে-অফ। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে মরক্কো, সেনেগাল, মিশর ও মালি। এশিয়া অঞ্চল থেকে সরাসরি কাতার যাওয়ার দৌড়ে এগিয়ে আছে ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া। কিছুটা পিছিয়ে থাকা জাপানের প্লে-অফের সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে।
উত্তর আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। পানামা পয়েন্ট তালিকার চারে থেকে প্লে-অফের সম্ভাবনা ভালোভাবেই টিকিয়ে রেখেছে। অতিনাটকীয় কিছু না ঘটলে শীর্ষ তিনটি দলই সরাসরি খেলবে মূলপর্বে। আর পানামা প্লে-অফ পর্বে।
সবচেয়ে রোমাঞ্চ ছড়াচ্ছে ইউরোপিয়ান মহাদেশ। এখান থেকে চারটি দেশ ইতোমধ্যে বাছাইপর্বের গণ্ডি পেরিয়েছে। সরাসরি টিকিট পাওয়ার লড়াইয়ে প্রতিটি গ্রুপেই আছে অনিশ্চয়তা। এখানে লড়াই চলছে পর্তুগাল-সাবিয়া, স্পেন-সুইডেন, ইতালি-সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস-তুরস্ক, রাশিয়া-ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড-পোল্যান্ডের মধ্যে। আজ রাতে নিশ্চিত হতে পারে কয়েকটা দেশের ভাগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)