ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কাতার বিশ্বকাপ খেলতে আরও যত পয়েন্ট লাগবে আর্জেন্টিনার, দেখেনিন হিসাব নিকাশ
উরুগুয়েকে হারিয়ে বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়ালো ২৮-এ। পরবর্তী লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবেন মেসিরা। সেই ম্যাচেও জয় তুলে নিতে পারলে দলটির পয়েন্ট দাঁড়াবে ৩১। ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে যাওয়া প্যারাগুয়ের সংগ্রহ ছিল এক পয়েন্ট কম।
৩৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল বিশ্বকাপের টিকিট কেটেছে, আর্জেন্টিনারও কি সেই সংখ্যক পয়েন্টই অর্জন করতে হবে? উত্তরটা হচ্ছে, না। অন্য কোনো ম্যাচের দিকে না তাকাতে হলে স্ক্যালোনির শিষ্যদের চাই চার পয়েন্ট, তাহলেই কাতারের টিকিট কেটে ফেলবে দলটি। চার, পাঁচ, ছয়ে থাকা চিলি, কলম্বিয়া আর উরুগুয়ের সংগ্রহ ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট।
কলম্বিয়া যদি নিজেদের সবকটি ম্যাচে জিতেও যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৩১। তবে চিলি বা উরুগুয়ের পক্ষে এটি সম্ভব নয়, কারণ তারা একে অপরের মুখোমুখি হবে। তাহলে তারা অন্তত দুই পয়েন্ট হারাবে। ফলে বাকি ম্যাচে ৩২ পয়েন্ট পাওয়া তিন দলের কারো পক্ষেই সম্ভব নয়। আর তাই এই মুহূর্তে ২৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আর মাত্র ৪ পয়েন্ট যোগ হলেই বিশ্বকাপের টিকিট পাবে তারা।
চার পয়েন্ট অর্জন করতে হলে আরও দুই ম্যাচে অন্তত খেলতেই হবে মেসিদের। যার মানে দাঁড়াচ্ছে অন্তত এই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতেই সেটা সম্ভব হচ্ছে না দলটির। তবে আগামী ১৬ নভেম্বরের সেই ম্যাচটিতেই বিশ্বকাপ নিশ্চিতের সম্ভাবনাটা একেবারেই যে নেই, তা নয় মোটেও।
ব্রাজিলের বিপক্ষে যদি জয় তুলে নেয় স্ক্যালোনির দল, তাহলে সেদিনও নিশ্চিত হয়ে যেতে পারে বিশ্বকাপ। তবে সেখানে অনেক যদি কিন্তু জড়িয়ে আছে। তাহলে নিজেদের ম্যাচে ব্রাজিলকে তো হারাতে হবেই, সেই ম্যাচদিবসে ঘটতে হবে আরও তিনটি ঘটনা। উরুগুয়ে, চিলি, আর কলম্বিয়া, তিন দলকেই পয়েন্ট খোয়াতে হবে সেদিন। তাহলেই চলতি মাসে বিশ্বকাপ নিশ্চিত হবে আর্জেন্টিনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)