ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখেনিন একাদশ
তবে তা হচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ের এবারের সূচিতে আর্জেন্টিনার হয়ে দুইটি ম্যাচই খেলবেন মেসি। যার প্রথমটি হবে উরুগুয়ের বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এরপর ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও খেলবেন মেসি।
চোট কাটিয়ে দলের অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে মেসিকে। বুধবারের মতো বৃহস্পতিবারেও আর্জেন্টিনার পূর্ণাঙ্গ অনুশীলনে ছিলেন তিনি। দলের কোচ লিওনেল স্কালোনিও জানিয়েছেন, ম্যাচ খেলতে প্রস্তুত তার অধিনায়ক।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমাদের বিশ্বাস, লিও (মেসি) ভালো অবস্থায় আছে। লিও খেলতে চায় এবং আমিও তাকে খেলাতে চাই। তার এটিচ্যুডটাই একটা গর্বের জায়গা।’
তবু মেসি যদি না-ই খেলতে পারেন, তাহলে বিকল্প ভাবনাও প্রস্তুত রেখেছেন আলবিসেলেস্তেদের কোচ। তার ভাষ্য, ‘পাওলো দিবালা হতে পারেন (মেসির) পরিবর্তিত খেলোয়াড়। হোয়াকিন কোররেয়া ও জিওভানি লো সেলসোও এগিয়ে থাকবে।’
তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা শিবির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উরগুয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র লেয়ান্দ্র পারেদেসকে পাচ্ছে না আর্জেন্টিনা। এর বাইরে নিয়মিত একাদশই খেলাবেন স্কালোনি।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশএমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?