ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
জামাল ভূইয়ার কাছে অনুমতি চাইলেন সালাহউদ্দিন
বাফুফে সভাপতি মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কিছু সময় কথাও বলেছেন। জামালদের সঙ্গে কী কথা বাফুফে সভাপতির? কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আমি ওদের খুব সিম্পল কথা বলেছি। মাঠে গিয়ে অধিনায়ককে ডাক দিয়ে বললাম- জামাল এদিকে আসো।
তারপর সবার সামনেই তাকে বললাম, আমি কি শ্রীলঙ্কা যাবো? নাকি যাবো না? কারণ তোমাদের অনুমতি তো লাগবে। ওরা আমাকে বলেছে, আমরা আপনাকে চ্যাম্পিয়নশিপ উপহার দেবো। আমি বলেছি, যদি চ্যাম্পিয়নশিপ দেয়ার প্রতিশ্রতি দাও, তাহলে আমি ফাইনালে যাবো। না হলে যাবো না।’
বাফুফে সভাপতি এই টুর্নামেন্টের জন্য মারিও লেমোসকে দায়িত্ব দেয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এখন অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে চালাচ্ছি। কারণ, এই কোভিডের সময় আমি কোনো ভালো কোচ পাবো না। আমরা যোগাযোগ করেছিলাম। ওদের আসতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে এবং খেলা দেখতে হবে।
আমি যত নামকরা কোচই আনি না কেন, তারতো প্লেয়ার চিনবে না, খেলাও দেখেনি। এ জন্য আগেরবার দায়িত্ব দিয়েছিলাম অস্কারকে এবং এবার দিয়েছি লেমোসকে। কিন্তু এটা তো আমাদের ভবিষ্যত না। এরপর থেকে আমরা প্রপার কোচিং স্টাফ নিযোগ দিয়ে দল পরিচালনা করবো। তখন আমাদের হাতে সময় থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)