ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বার্সায় ফেরা নিয়ে নতুন ঘোষণা দিলেন মেসি
বর্তমানে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির হয়ে খেলছেন মেসি। যা হয়তো কখনও কল্পনাও করতে পারেননি। নিয়তির ওপর কারও হাত নেই। গত গ্রীষ্মে লা লিগার ফেয়ার প্লে নীতির সাথে সাংঘর্ষিক হওয়ায় নিজেদের সেরা তারকাকে ধরে রাখতে পারেনি বার্সা। তাতেই দীর্ঘ ২১ বছরের বার্সা-মেসি জুটির বিচ্ছেদ ঘটেছে।
মেসির বিদায়ের পর মাঠের খেলায় বার্সার দৈন্যদশা শুরু হয়েছে। টানা ম্যাচ হেরে খাদের কিনারায় পৌঁছেছে কাতালানরা। ব্যর্থতার দায় মাথায় নিয়ে কয়েকদিন আগে বরখাস্ত হয়েছেন হেড কোচ রোনাল্ড কোম্যান। দূর প্যারিসে বসে নিশ্চয় এসব খবর রাখছেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। হয়তো প্রিয় ক্লাবের দুর্দিন দেখে মন কাঁদছে। কিন্তু এখন কিছুই করার নেই তার।
পিএসজির সাথে দুই বছরের চুক্তি হয়েছে মেসির। বর্তমানে ৩৪ এর ঘরে পা দিয়েছেন। হয়তো চাইলেও আর বার্সার জার্সি গায়ে ফুটবলের সবুজ গালিচায় বাঁ পায়ের কারিকুরি দেখাতে পারবেন না। তাই সবশেষ কোপা আমেরিকার সেরা খেলোয়াড় আবারও প্রিয় ক্যাম্প ন্যুতে ফিরতে চান টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি যে কোনভাবে বার্সাকে সাহায্য করতে রাজি আছি। ফুটবল ছাড়ার পর টেকনিক্যাল সেক্রেটারি হতে চাই। জানি না সেটা বার্সায় সম্ভব হবে কিনা।
বার্সার প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘বার্সায় ফিরে যতটুকু সম্ভব অবদান রাখতে চাই। কারণ ক্লাবটার প্রতি আমার অনেক ভালোবাসা আছে। উন্নতিতে কাজ করে বার্সাকে বিশ্বসেরার কাতারে নিয়ে যেতে পারলে অনেক ভালো লাগবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)