ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনা ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল
ধ্রুপদী এই লড়াইয়ের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ম্যাচের আগে সেলেসাওরা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এবার আর্জেন্টিনার মাঠে আতিথ্য নেবে ব্রাজিল। তার আগে ঘরের মাঠে আতিথ্য দেবে কলম্বিয়াকে।
গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ফিলিপে কৌতিনিয়ো। তবে বাদ পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২০ সালের অক্টোবরে পেরু ম্যাচ দিয়ে শেষবার ব্রাজিলের জার্সিতে নেমেছিলেন কৌতিনিয়ো। এরপর চোটের সঙ্গে সখ্যতায় লম্বা সময় খেলা হয়নি এই অ্যাটাকিং মিডফিল্ডারের।
লিওনেল মেসি-নেইমারদের লড়াইয়ে ভিনিসিয়ুসের না থাকা বিস্ময়করই। কারণ ইউরোপের শীর্ষে পাঁচ লিগের ব্রাজিল খেলোয়াড়দের মধ্যে তিনিই সর্বোচ্চ ১০ গোলে সরাসরি জড়িত। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষে ব্রাজিল। নভেম্বরের রাউন্ডেই কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।
এই মিশনে তিতের পরিকল্পনায় নেই ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে ২১ বছর বয়সী তরুণের ১৩ ম্যাচে ৭ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্ট। যার মধ্যে আছে শাখতার দনেৎস্কের বিপক্ষে ৫-০ গোলের জয়ের পথে একক প্রদর্শনীতে করা দুর্দান্ত এক গোল।
ব্রাজিল স্কোয়াড: গোলকিপার: আলিসন, এদেরসন, গাব্রিয়েল চাপেকো; ডিফেন্ডার: দানিলো, এমারসন, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এদের মিলিতাও, লুকাস ভেরিসিমো, মারকিনুস, থিয়গো সিলভা; মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, গারসন, লুকাস পাকিতা, ফিলিপে কৌতিনিয়ো; ফরোয়ার্ড: আন্তনি, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, মাথিয়াস কুনহা, নেইমার, রাফিনিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ