ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্যালন ডি’অরে মেসির প্রতিদ্বন্দ্বী নেই
২০২১ সালটা দুর্দান্ত কাটাচ্ছেন মেসি। ক্লাব এবং জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলা ৪৮ ম্যাচে ৪০ বার জালের দেখা পেয়েছেন। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল। বার্সেলোনার সাবেক অধিনায়ক এবং সেরা ফুটবলারের নেতৃত্বে গত ১১ জুলাই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।
শুধু তাই নয়, ব্যালন ডি’অর নিয়ে স্প্যানিশ প্রচারমাধ্যম মার্কার জরিপেও এগিয়ে আছেন মেসি। ৩৪ শতাংশ ভোট পেয়েছেন এই প্লে মেকার। ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ১১ শতাংশ ভোট গেছে লেভানডফস্কির ঘরে। জরিপে মেসির ধারেকাছেও নেই পর্তুগীজ অধিনায়ক রোনালদো।
বার্সায় একসাথে খেলেছেন মেসি ও সুয়ারেজ। দুজনের বন্ধুত্বের কথা সবারই জানা। তবে পক্ষপাত দৃষ্টিতে নয়, অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা পরিসংখ্যান বিবেচনা করেই পিএসজি ফরোয়ার্ডকে এগিয়ে রাখছেন। সুয়ারেজ বলেন, ‘একজন খেলোয়াড় এক বছরে কী করেছে, ব্যালন ডি’অরের জন্য শুধু এটুকু বিবেচনা করলেই হবে না। খেলোয়াড় হিসেবে সে কেমন, সেটাও বিবেচনা করা জরুরি। আমি মনে করি, ব্যালন ডি’অরের দৌড়ে মেসির কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’
গত গ্রীষ্মে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। ধীরে ধীরে প্যারিসের ক্লাবটিতে নিজেকে মেলে ধরছেন আর্জেন্টিনার অধিনায়ক। পিএসজির হেড কোচ মাওরিসিও পচেত্তিনোর বিশ্বাস, মেসির হাতেই উঠবে এবারের ব্যালন ডি’অর, ‘মেসিই এবারের ব্যালন ডি’অর জিতবে। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি যদি ওর কোচ নাও হতাম, তারপরও এই কথাই বলতাম। এটা আমার হৃদয় থেকে বলা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)