ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইসিসির নতুন খেলায় মেতেছেন তাসকিন-শামীম
প্রতি বিশ্বকাপের মত এবারও সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ এবং শীর্ষ তারকাদের নিয়ে থাকছে আইসিসির বিভিন্ন মজার আয়োজন। বিশ্বকাপ উপলক্ষে তৈরিকৃত বিশেষ ওয়েবসাইট ও ফেসবুক পেজে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন মজার বিষয় নিয়ে তৈরিকৃত এসব ভিডিও নিয়মিত আপলোড করছে তারা। তেমনি এক মজার শোতে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।
মজার এই শোর নাম ছিল ‘হাউজ্যাট’। খেলার নিয়ম অনুযায়ী উইকেটের জন্য আম্পায়ারের নিকট আপিলের সময় বাংলাদেশি খেলোয়াড়দের আবেদন শুনে তাসকিন ও শামীম বলার চেষ্টা করেছেন কার আপিল ছিল সেটা। শুরুতেই মোহাম্মাদ সাইফউদ্দিনের আপিলকে শরিফুলের আপিল ভেবে ভুল করেন তাসকিন। পরেরবার অবশ্য সাকিবের কণ্ঠ ঠিকই চিনে ফেলেন টাইগার পেসার।
এরপর একে একে প্লে করা হয় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং রুবেল হোসেনের আপিলের রেকর্ডিং। মাশরাফির আবেদনকে নিজের আবেদন ভেবে ভুল করেন তাসকিন। তরুণ তুর্কি শামীম অবশ্য বেশ আত্মবিশ্বাসের সঙ্গে চিনে ফেলেন পেসার রুবেলের কণ্ঠ।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে হেরে ঝুঁকিতে পড়ে বাংলাদেশের সুপার টুয়েলভ। আজ পাপুয়া নিউগিনিকে হারালেও স্কটল্যান্ড যদি ওমানের বিপক্ষে হেরে যায় সেক্ষেত্রে রানরেটের উপর নির্ভর করতে হবে টাইগারদের ভাগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল