ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ ভবিষ্যৎবানী করলেন তামিম
গতকাল সন্ধ্যায় বর্ণিল এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। সেখানেই তামিম ইকবাল এমন প্রত্যাশার কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।
দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গেছে বাংলাদেশ। প্রথম পর্ব পার হলে তবেই সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমান।
দলের সঙ্গে না থাকলেও সতীর্থদের শুভকামনা জানাতে ভুলেননি তামিম। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে তামিম বলেন, বাংলাদেশ অবশ্যই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে। দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
দুটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওমানে গেলেও প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এরপরও তামিম ইকবালের বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে টাইগাররা।
এক পর্যায়ে মেয়র আতিক তামিম ইকবালের কাছে জানতে চান, বিশ্বকাপে বাংলাাদেশ কেমন করবে? হাসতে হাসতে তামিম উত্তর দেন, চ্যাম্পিয়ন হবে।
মেয়র কাপের অধীনে ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলা অনুষ্ঠিত হবে। উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের দল এই টুর্নামেন্টে অংশ নেবে। আগামী ১৮ নভেম্বর মেয়র কাপ মাঠে গড়ানোর কথা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)