ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আজ অবিশ্বাস্যভাবে লেস্টারের কাছে গোল বন্যায় ভাসলো রোনালদোর ম্যানইউ
লেস্টার সিটির মাঠে গিয়ে একহালি গোল হজম করে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ২টি গোল শোধ করেছে তারা। শেষ পর্যন্ত পরাজয়ের ব্যবধানটা দাঁড়াচ্ছে ৪-২ গোলের। এই পরাজয়ের ফলে ম্যানইউ সেরা চার থেকে ছিটকে গেছে। এখন তারা রয়েছে পঞ্চম স্থানে। ৮ ম্যাচে পয়েন্ট ১৪। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।
এ নিয়ে টানা তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হারলো ওলে গানার সোলশায়েরের শিষ্যরা। মোট কথা জয় কী জিনিস, সেটাই যেন ভুলে যেতে বসেছে ম্যানইউ। ম্যাসন গ্রিনউড এবং মার্কাস রাশফোর্ডের গোলও তাদের পরাজয় এড়াতে পারেনি।
১৯ মিনিটে ম্যানইউর হয়ে প্রথম গোল করেন ম্যাসন গ্রিনউড। কিন্তু তাদেরকে বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি লেস্টার। ৩১ মিনিটে গোল করে বসেন লেস্টারের ইউরি তিয়েলম্যানস। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। ৭৮ মিনিটে গিয়ে লেস্টারের হয়ে দ্বিতীয় গোল করেন ক্যাগলার সুয়ুনচু। ৮২ মিনিটে সেই গোল শোধ করে দেন মার্কাস রাশফোর্ড।
কিন্তু এক মিনিট পরই আবার লেস্টারকে লিড এনে দেন জেমি ভার্ডি। আর খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০+১ মিনিটে) গোল করেন প্যাটসন ডাকা। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লেস্টার। ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো সময় খেলেও স্মরণে রাখার মত কিছু করতে পারেননি। এই জয়ে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে লেস্টার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)