ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক মিনিটের জন্যও যে কাজটি করতে চান না রোনালদো
এভারটন ম্যাচের আগে রোনালদো ওয়েস্টহ্যামের বিপক্ষে লিগ কাপের ম্যাচে রোনালদোকে স্কোয়াডে রাখেননি দলটির নরওয়েজিয়ান কোচ ওলে গুনার সুলশার। অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের সবকয়টা ম্যাচেই খেলতে চান ৩৬ বছর বয়সি তারকা। বুড়োর তকমায় বসে থাকতে তার খুব একটা আগ্রহ নেই। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সানের মতে, রোনালদো বলেছেন তিনি প্রতিটি মিনিটে ম্যানচেস্টারের লাল জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে চান।
রোনালদোকে কম দেওয়ায় দিন কয়েক আগে সমালোচনার মুখে পড়েন সুলশার। ইউনাইটেডের সাবেক কোচ আলেক্স ফার্গুসনের পর সুলশারের সমালোচনা করেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। ৯ অক্টোবর সান্তোস বলেন, 'রোনালদোর প্লেয়িং টাইম দরকার। সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে একটা পূর্ণ ম্যাচে খেলেছে সে। এই ধাপে এসে এমন হলে চলবে না। কোচের উচিত তাকে পুরো সময় খেলতে দেওয়া।' ফার্গুসন সুলশারকে বলেছিলেন, 'তোমার দলে যখন ওর মতো সেরা একজন থাকবে, তখন সব সময় ওকে নিয়েই একাদশ সাজানো উচিত।'
২৩ সেপ্টেম্বর প্রথম রোনালদোকে ছাড়া একাদশ সাজান ওলে গুনার। ওয়েস্টহ্যামের বিপক্ষে লিগ কাপের ওই ম্যাচে ১-০ গোলে হারতে হয় রেড ডেভিলদের। একাদশ তো দূরের কথা, রোনালদোর সেই ম্যাচে জায়গা হয়নি স্কোয়াডেই। এদিকে সবশেষ ২ অক্টোবর এভারটনের বিপক্ষে রোনালদোকে ছাড়াই একাদশ সাজিয়ে ১-১ গোলে ড্র করে সুলশারের দল। এরপরই ৪৮ বছর বয়সী কোচের সমালোচনা শুরু হয়।
এভারটনের বিপক্ষে পর্তুগিজ সুপারস্টার বদলি হিসেবে নামলেও আর দলকে জেতাতে পারেননি। ম্যাচের বয়স তখন ৫৭ মিনিট। এডিনসন কাভানির বদলি হিসেবে রোনালদোকে মাঠে নামান কোচ ওলে গানার সুলশার। তবে বেশ ক'টি সুযোগ পেয়েও সোনার হরিণের দেখা পাননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সুলশার বাহিনীকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ