ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৪,৪,৪,৪,৪,৪,৪,৪,৪ ব্যাটিং তান্ডবে বড় লজ্জা থেকে বাঁচলো বাংলাদেশ
ডাম্বুলায় ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৩১ রানে এসে নিজেদের প্রথম উইকেট হারায় টাইগার যুবারা।
এরপর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশের যুবারা। শুরুর বিপর্যয় সামলে প্রতিরোধ গড়ে তোলেন আইচ ও আরিফুল। তাঁরা দুজনে মিলে যোগ করেন ৭০ রান। ছয়ে নামা আরিফুল ইসলাম ৩৮ রানে সাজঘরে ফিরলে ভাঙে তাদের এই জুটি।
এরপর আবারও বাংলাদেশের ব্যাটিং ধস নামে। পরবর্তী ৩০ রান করতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্তে আশার প্রদীপ দাঁড়িয়েছিলেন আইচ।
শেষ ব্যাটসম্যান হিসেবে আইচ ফিরলে ৪২ রানের হার দেখতে হয় বাংলাদেশকে। মাত্র ১৪ রানের জন্য এদিন সেঞ্চুরির আক্ষেপেও পুড়তে হয়েছে আইচকে। ৯৩ বলে ৮৬ রানের ইনিংস খেলার দিনে ৯টি চার মেরেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে চারটি উইকেট নিয়েছেন ত্রিভিন ম্যাথুস।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে শুরু থেকেই আসা যাওয়ার মধ্যে ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দলীয় ৩২ রানেই তিন উইকেট হারায় তারা।
সদেশ জয়াবর্ধনেকে ৪ রানে বিদায় করেন রিপন। এরপর শেভন ড্যানিয়েলকেও (১২) বিদায় করেন তিনি। জিয়াকা শশিনকে (১৩) বিদায় করেন কিবরিয়া।
এরপর হাল ধরেন পাথিরাজা ও সদিসা রাজাপাকশে। দুজনের ৫৩ রানের জুটি ভাঙেন আরিফুল। রাজাপাকশে ২৮ রানে ফিরে যান। এরপর রভিন ডি সিলভার সঙ্গে ৮০ রানের জুটি গড়েন পাথিরাজা। হাফ সেঞ্চুরিয়ান পাথিরাজাকে ব্যক্তিগত ৬৭ রানে ফিরিয়ে লাল-সবুজের দলকে ম্যাচে ফেরান নাইমুর।
ডি সিলভার ব্যাটে আসে ২৯ রান। শেষদিকে ১৫ বলে ২৫* রানের ক্যামিও খেলেন ইয়াসিরু রদ্রিগো। ৫০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২৮ রান।
বাংলাদেশের বোলাদের মধ্যে রিপন মন্ডল এ দিন ৫৯ রান খরচায় তিন উইকেট নেন। আশিকুর রহমান নেন দুই উইকেট। এ ছাড়া গোলাম কিবরিয়া, এসএম মেহরাব, নাইমুর রহমান ও আরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)