ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রাজিলের রেফারির দোষ দিলেন মেসি
অনেকের মতে, ৬৫তম মিনিটে ইয়োশিমার ইয়োতুন পেনাল্টি মিস না করলে ফল অন্য রকমও হতে পারত। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বক্তব্য ভিন্ন। তার মতে, আরও বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত আর্জেন্টিনা। কিন্তু বাজে রেফারিংয়ের কারণে তা সম্ভব হয়নি।
ম্যাচের ব্রাজিলিয়ান রেফারি সাম্পাইওর দিকে আঙুল তুললেন তিনি। মূলত একটি গোল পেলেও পেরুর জালে আর্জেন্টিনা বল জড়িয়েছে তিনবার। দুবারই বাতিল হয়েছে গোল। ক্রিশ্চিয়ান রোমেরো হেডে গোল করেছিলেন। তবে তিনি অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেটি। গোল করেছিলেন গুইদো রদ্রিগেজও।
তার আগেই ফাউলের বাঁশি বাজান রেফারি। এ ছাড়া একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়ায় ক্ষোভ জমেছে আর্জেন্টাইন ফুটবলারদের। লাওতারো মার্টিনেজকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির আবেদন করে আর্জেন্টিনা। সেটি দেননি ব্রাজিলিয়ান রেফারি।
বিষয়গুলো মন থেকে মেনে নিতে পারেননি লিওনেল মেসি। জয় পেলেও ম্যাচ শেষে ক্ষোভ উগড়ে দিলেন। ইনস্টাগ্রামে ম্যাচের একটি ছবি আপলোড করে সেখানে রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন মেসি। লিখেছেন, ‘কঠিন ম্যাচ, খেলাটা কঠিন ছিল। মাঠে অনেক বাতাস ছিল।
পেরুর ফুটবলাররা গভীরে গিয়ে খেলেছেন, আমাদের জায়গা কম দিচ্ছিল। কিন্তু রেফারি যখনই দায়িত্বে থাকেন আমাদের ম্যাচে, তখনই এমন করেন। তিনি তার (ব্যক্তিগত)উদ্দেশ্যে কাজ করেছেন। কিন্তু যাই হোক, গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আর আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)