ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব ও রাসেলের পার্থক্যটা হাতে কলমে বুঝিয়ে দিলেন : গম্ভীর
শেষ তিন ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রাসেলের অভাব বুঝতেই দেননি সাকিব। এই তিন ম্যাচেই সহজ জয় পেয়েছে কলকাতা। সবশেষ সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে পেয়েছে কোয়ালিফায়ার ম্যাচের টিকিট।
এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করেছেন সাকিব। পরে ব্যাটিংয়ে নেমে চাপের মধ্যেই ৬ বলে ৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাই কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর মনে করেন, সাকিব থাকতে এখনই রাসেলের প্রয়োজন নেই দলটিতে।
চোট কাটিয়ে মাঠে ফিরতে মরিয়া চেষ্টা করে যাচ্ছেন রাসেল। এরই মধ্যে কলকাতার নেটেও দেখা গেছে তাকে। তবে পুরোপুরি ফিট অর্থাৎ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারলেই কেবল রাসেলকে দলে চান গম্ভীর। অন্যথায় রাসেলের কাজ করে দেয়ার জন্য সাকিব আছেন বলে মনে করেন কলকাতার দুইবারের শিরোপাজয়ী অধিনায়ক।
ইএসপিএন ক্রিকইনফোতে বিশেষজ্ঞ আলাপে গম্ভীর বলেছেন, ‘রাসেলকে শুধু তখনই দলে নেয়া হোক, যখন যে পুরোপুরি ফিট হবে। অন্যথায় আপনার কাছে সাকিব আছেই কাজ করে দেয়ার জন্য। বিশেষ করে এমন সব উইকেটে যেখানের আচরণ ভারত-বাংলাদেশের মতোই। সাকিব খুব ভালোভাবে জানে এখানে কীভাবে বোলিং করতে হয়।’
এসময় কলকাতার সাম্প্রতিক পারফরম্যান্স ও দলীয় পরিকল্পনারও প্রশংসা করেছেন গম্ভীর। তিনি মনে করেন, বোলিংয়ে পূর্ণাঙ্গ পাঁচ বোলারের পাশাপাশি ব্যাটিংয়েও এখন বেশ গভীরতা রয়েছে কলকাতার। সাকিবকে সাত নম্বরে নামানোকেও ইতিবাচক হিসেবেই দেখছেন গম্ভীর।
তার ভাষ্য, ‘আপনার দলে যখন পাঁচজন বিশেষজ্ঞ বোলার থাকে, তখন এমনিই ভারসাম্য চলে আছে। আপনার তিনজন কোয়ালিটি স্পিনার আছে, দুজন গতিময় পেসার আছে। পাশাপাশি ষষ্ঠ বোলার হিসেবে নিতিশ রানা, ভেঙ্কটেশ আইয়াররাও আছেন। এছাড়া সাত নম্বরে সাকিব থাকা মানে ব্যাটিংটাও পরিপূর্ণ আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ