ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আরব আমিরাতে চালু হয়েছে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান ভিসা
জীবিকার সন্ধানে দুবাই যেতে আগ্রহীরা সহজে নিতে পারছেন এই সুযোগ। বিভিন্ন ভিসা সেন্টার ও বাংলাদেশি এজেন্সিগুলো বিষয়টি নিশ্চিত করেছে। তবে দেশটির অন্যান্য প্রদেশে এখনও বাংলাদেশিদের কর্মসংস্থান ভিসা দেওয়া শুরু হয়নি। একাধিক ভিসা সেন্টার জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক কোম্পানিগুলো বাংলাদেশি শ্রমিকের জন্য আবেদন করতে পারছে। দুই সপ্তাহ ধরে নতুন ভিসাও দিচ্ছে তারা। তবে বেসরকারি খাতের মধ্যে গৃহকর্মী, চালক বা খাদেম ভিসা প্রদান প্রক্রিয়া এখনও বন্ধ। বন্ধ রয়েছে সামগ্রিকভাবে দেশটির অন্যান্য প্রদেশে বাংলাদেশিদের ভিসা প্রদান প্রক্রিয়াও।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সমকালকে বলেন, সরকারিভাবে আমাদের এই বিষয়ে অবগত করা হয়নি। কিন্তু নতুন ভিসা তারা দিচ্ছে, লোকজন আসছে। তবে বিষয়টি এই নয়, সামগ্রিকভাবে বাংলাদেশিদের ভিসা খুলে গেছে। জানা গেছে, বাংলাদেশিদের অপরাধ ও অপরাধীর সংখ্যা বিবেচনায় ২০১২ সালের আগস্ট মাসে বাংলাদেশের জন্য নতুন শ্রম ভিসা প্রদান প্রক্রিয়া বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত।
একই ইস্যুতে আরব আমিরাত ছাড়াও সে সময় মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ বাংলাদেশিদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নেয়। নতুন শ্রমিক প্রবেশের সুযোগ না থাকায় এরপর শ্রমবাজার ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, ভিসা বন্ধের এই ৯ বছরে বিএমইটি কার্ড গ্রহণ করে আমিরাত গেছেন ৮৮ হাজার ৩৬২ জন। অথচ শ্রমবাজার খোলা থাকা অবস্থায় দেশটিতে প্রতি বছরই দুই লাখের মতো শ্রমিক প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
বিএমইটির তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে কাজের ভিসা নিয়ে গেছেন চার হাজার ৭১৭ বাংলাদেশি। এর মধ্যে ৫০৯ জনই নারী শ্রমিক। তবে, ভিজিট ভিসা নিয়ে কাজের জন্য দেশটিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা নেহাত কম নয়। এদিকে, আকাশপথে যোগাযোগ উন্মুক্ত হওয়ার পর বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়েছে ভ্রমণ ভিসা। এ ভিসা গ্রহণ করে দেশটিতে প্রবেশের পর ভিসার ধরন পরিবর্তন করে অনেকেই ব্যবসায়িক ও কাজের ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন।
তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জারি করা এক আদেশে আমিরাত যেতে আগ্রহীদের সেই সুযোগ থেকেও বঞ্চিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ভ্রমণ ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে দুবাই যাওয়ার জন্য আসা যাত্রীদের বহির্গমন টার্মিনালে ইমিগ্রেশন করা যাবে না মর্মে প্রকাশিত ওই আদেশ নতুন করে শঙ্কা তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?