ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক করা আছে : মেসি
বার্সেলোনার সমর্থকরা কখনো মেসিকে পিএসজির জার্সিতে ভাবতে পারেননি। মেসিও কখনো ভাবেননি। মেসির কাছেও একেবারে অপ্রত্যাশিত ছিল ব্যাপারটা। বার্সা ছেড়ে যাওয়ার পর ফ্রান্স ফুটবলকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘একদম অপ্রত্যাশিত ছিল আমার জন্য।’
এই বছর আর্জেন্টিনাকে কোপা অ্যামেরিকার শিরোপা জিতিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়েছেন মেসি। কোপা জয়ের আনন্দ নিয়েই যোগ দিয়েছিলেন বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে। কয়েক দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা ছিলো বার্সালোনার সাথে তার চুক্তি। কিন্তু চুক্তির শেষ সময়ে এসে বার্সা জানায় চুক্তি সম্ভব না। যা শুনে হতাশ হয়ে পড়েন তিনি। ক্লাব তাকে বলে নতুন ক্লাব খুজে নিতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার মাথায় ছিল, কোপা শেষে ক্লাবে (বার্সেলোনা) ফিরে গিয়ে চুক্তি স্বাক্ষর করে সোজা ট্রেনিংয়ে যোগ দেব। ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক করা আছে, শুধু আমার স্বাক্ষরটাই বাকি। কিন্তু আমি ক্লাবে যাওয়ার পর স্বাক্ষরের আগে তারা আমায় জানালো যে, এটা সম্ভব নয়। তখন তারা অন্য ক্লাব খুঁজতে বলেছিল আমাকে, কারণ তারা চুক্তি নবায়ন করতে পারবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)