ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
দুই দল এখন পর্যন্ত ৯৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে একচ্ছত্র আধিপত্য ৫০ ম্যাচে জেতা আর্জেন্টিনার। ড্র হয়েছে ৩২টি আর প্যারাগুয়ের জয় ১৫ ম্যাচে। চলতি বছরের জুলাইয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্বে সবশেষ মুখোমুখি লড়াইয়েও ১-০ গোলে জিতেছিলো আর্জেন্টিনা।
প্যারাগুয়ে ও আর্জেন্টিনার মধ্যকার ৯৮তম ম্যাচটিতে মূল রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের অ্যান্ডারসন দারোঙ্কো। এছাড়া লাইনসম্যান হিসেবেও থাকছেন দুই ব্রাজিলিয়ান ক্লেবার গিল ও রাফায়েল আলভেজ।
এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাইয়ের ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। প্যারাগুয়ে রয়েছে ৬ নম্বরে, নয় ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট।
প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি
আর্জেন্টিনার বিপক্ষে প্যারাগুয়ের সম্ভাব্য একাদশ
অ্যান্টনি সিলভা, রবার্ট রোজাস, গুস্তাভো গোমেজ, জুনিয়র আলোনসো, ওমর আলদেরতে, ম্যাথিয়াস ভিয়াসান্তি, সান্তিয়াগো আরজামেন্দিয়া, জর্জ মোরেল, মিগুয়েল আলমিরন, অ্যাঞ্জেল রোমেরো এবং অ্যান্টনিও সানাব্রিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল