ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসি ও নেইমারকে কঠিন সতর্কবার্তা পাঠালেন এমবাপ্পে
এমবাপেকে ধরে রাখার পর থেকেই পিএসজির ভেতরে যেন আগুন জ্বালিয়ে দিয়েছেন তিনি। শুরুতে নেইমারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এরপর এখন মেসিকে সতর্কবার্তা প্রেরণ করছেন তিনি। মোটকথা, মেসি এবং নেইমারের উপস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারছেন না।
বিশ্বসেরা তিন ফরোয়ার্ডই এখন রয়েছে পিএসজির হাতে। এর মধ্যে নেইমার এবং মেসি- এ দু’জন ঘনিষ্ঠ বন্ধু। তাদের দু’জনের বোঝাপড়াও দারুণ। মাঠেও সেটার প্রকাশ ঘটে। যে কারণে এমবাপে মনে করেন, মাঠের মধ্যে তিনি নিজে বঞ্চিত হন। মেসি কিংবা নেইমার তাকে ঠিকমত বলের জোগান দেন না।
কয়েকদিন আগে নেইমার সম্পর্কে স্পষ্টই এই মন্তব্য করেছিলেন এমবাপে মন্তেপিয়ের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে জার্মানির হুলিয়ান ড্রাক্সলারকে দিয়ে গোল করিয়েছেন নেইমার। এটা দেখে নিজের ক্ষোভ আর গোপন রাখতে পারেননি এমবাপে। সরাসরি প্রকাশ করেন। সতীর্থ ইদ্রিসা গুইয়েকে বলে বসেন, ‘এমন একটি পাস একবারও সে (নেইমার) আমাকে দেয়নি।’
এমবাপের বক্তব্য হলো, পিএসজিকে এগিয়ে নিতে হলে তিনজনকেই একসঙ্গে কাজ করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে হবে। না হয়, কঠিন সময় চলতেই থাকবে। আরএমসি স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আপনি যখন তাদের মত খেলোয়াড়দের (নেইমার-মেসি) সঙ্গে খেলবেন, তখন আপনাকে সমানভাবেই কেকটা কেটে শেয়ার করতে হবে। যেন তিনজনই সমানভাবে কেকটা খেতে পারে। আপনি কখনোই বলতে পারেন না যে, তুমি অমুককে পাস দিতে পারো না কিংবা অন্য কাউকে না, শুধু আমাকে।’
এমবাপে তার এই কথা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা পুরোপুরি স্পষ্ট। পরক্ষণে তিনি বলেন, ‘আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে। এখানে প্রায় প্রতিটি সময়ই হতাশার মুহূর্ত আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমরা তিনজনই চাই পিএসজিকে জেতাতে।’
নেইমারের সঙ্গে যে ঘটনা এমবাপের ঘটেছে, এর পরবর্তী আপডেট কী? জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা তো প্রায়ই ঘটে। আমাকে আরও অনেক কিছু চিন্তা করতে হয়। যে কারণে এটাকে খুব বেশি পাত্তা দিই না। বাইরে থেকে এটা একটু বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি, এর মধ্যে কী আছে।’
‘নেইমারের প্রতি খেলোয়াড় এবং ব্যক্তি হিসেবে অনেক শ্রদ্ধা রয়েছে। মাঠে এখন এতবেশি ক্যামেরা যে, কোনো কিছুই আর চোখ এড়াচ্ছে না। কিন্তু এটা হচ্ছে ফুটবল খেলা আর আমাদের মধ্যে কোনো সমস্যাই নেই।’
তবে মেসির আগমনে এমবাপে অখুশি- এ কথা মানতে নারাজ তিনি। এমবাপে বলেন, ‘সত্যি বলতে মেসির সঙ্গে খেলতে খুবই সহজ। তিনি সত্যিই ফুটবল খেলাটাকে বোঝেন। সব সময়ই জানেন, কী করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল