ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশী ফুটবলারকে জেলে দিতে চান ভারতীয় কোচ
ভারতীয় কোচ বলেন, ‘ম্যাচটি ভালোই হয়েছে। বাংলাদেশ দশ জন ছিল। আমাদের জেতা উচিত ছিল। আমরা ৭৫ মিনিট পর্যন্ত ম্যাচে দারুণভাবে ছিলাম। ৭৫ মিনিটের পর আমাদের ফুটবলাররা নার্ভাস ছিল। আমরা নিজেরাই নিজেদেরকে শাস্তি দিয়েছি। ফুটবলাররা কিছু ভুল পাস করছিল। ভুল পাসে তারা নার্ভাস হয়েছিল।’
সৌদি আরবের রেফারি ভারতের ফরোয়ার্ডকে ট্যাকেল করায় বাংলাদেশের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে সরাসরি লাল কার্ড দেখান। আগের ম্যাচে বাংলাদেশের পেনাল্টি নিয়ে বিরূপ মন্তব্য করা ভারতীয় কোচ এই ম্যাচেও খানিকটা খোঁচা দিলেন, ‘এটি অবশ্যই লাল কার্ড। সে পেছন থেকে ট্যাকেল করেছে। দুটি লাল কার্ড এবং তাকে (বিশ্বনাথ) তিন দিনের জেলে পাঠানো উচিত (হাসি)।’
ভারত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। এরপরও গত তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় এবং দুটিতে ড্র করেছে ভারত। বাংলাদেশ-ভারত গত তিন ম্যাচ সম্পর্কে ইগর স্টিমাচের বক্তব্য, ‘তিনটি ম্যাচেই আমাদের জয়ের অবস্থা ছিল। কাতারের দোহায় তো ৬-৭ গোলের ব্যবধানে জেতার মতো ছিল। এই ম্যাচটিও জেতার মতোই ছিল।’
বাংলাদেশের কোচের পরিবর্তন হয়েছে। কোচের পরিবর্তন হলেও খেলার ধরণে খুব বেশি পরিবর্তন দেখছেন না ভারতের কোচ, ‘আমার কাজ আমার দল নিয়ে ভাবা। আমি বাংলাদেশের মধ্যে খুব বেশি পার্থক্য দেখিনি। আগের মতোই ৪-১-৪-১ খেলেছে।’
ভারত টুর্নামেন্টের হট ফেভারিট। ১২ আসরের মধ্যে ১১ বারই ফাইনাল খেলেছে। ভারতের টুর্নামেন্ট যাত্রা খুব সুখকর হলো না। নিজেদের প্রথম ম্যাচ ড্র নিয়ে খুব বেশি ভাবতে নারাজ দলটির হেড কোচ, ‘সব দলকে চারটি করে ম্যাচ খেলতে হবে। আমাদের আরো তিন ম্যাচ রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)