ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া: পিএসজি ছাড়ছেন মেসি,নেইমার ও এমবাপ্পের মধ্যে ১ জন
এমবাপ্পের শৈশবের স্বপ্ন রিয়ালে খেলা। স্বপ্নপূরণের খুব কাছাকাছিই আছেন তিনি। তাকে খুব করেই চাইছে মাদ্রিদের ক্লাবটিও। দুই পক্ষের মাঝে দেয়াল রেখে দিয়েছে পিএসজি। মৌসুম শেষে থাকছে না আর এই দেয়াল। অপেক্ষা কেবল দুইয়ে দুইয়ে চার মেলার। সম্ভব হলে আসছে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতেই রিয়ালে যেতে চান এমবাপ্পে।
শনিবার ফরাসি প্রচারমাধ্যম লা প্যারিসিয়ান ও মুন্ডো দিপোর্তিভো এমন খবরই প্রকাশ করেছে। এই গুঞ্জন আরো উসকে দিলেন রিয়াল মাদ্রিদ প্রধান কোচ কার্লো আনচেলত্তি। এমবাপ্পেকে সরাসরি সান্তিয়াগো বার্নাব্যুতে আসার আহ্বান জানিয়েছেন কিংবদন্তি ইতালিয়ান কোচ। এমবাপ্পে কখন কোচের ডাকে সাড়া দেন সেটাই দেখার।
দুদিন আগে এমবাপ্পেকে রিয়ালে আহ্বান জানিয়েছেন তার স্বদেশি স্ট্রাইকার করিম বেনজেমা। তার কথার প্রেক্ষিতেই শনিবার রাতে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, 'এটা দারুণ (বেনজেমা যা বলেছে)। আমার মনে হয় এমবাপ্পের এখানে এসে সময়টা উপভোগ করা উচিত। কারণ রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় ক্লাব।'
বাংলাদেশ সময় আজ রাত সোয়া আটটায় স্প্যানিশ লা লিগায় এস্পানিয়লের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পে ইস্যুতে কথা বলেন আনচেলত্তি।
উল্লেখ্য, লিগে এই মুহূর্তে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে নেমেছে আরেক জায়ান্ট বার্সেলোনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)