ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চেন্নাইকে হারিয়ে শেষ চারের সম্ভবনা বাচিয়ে রাখলো রাজস্থান
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ধুন্দুমার একটি ম্যাচই দেখলো ক্রিকেট বিশ্ব, চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের মধ্যে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এমনিতেই চেন্নাই রয়েছে শীর্ষে। তবে সমান পয়েন্ট নিয়ে তাদেরই পরের অবস্থান দিল্লি ক্যাপিটালসের। আজ রাজস্থানকে হারাতে পারলে টেবিলে শীর্ষস্থানে নিরঙ্কুশভাবে অবস্থান করতো ধোনির দল।
কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও হারতে হলো তাদের। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকে রাজস্থান। উদ্বোধনী জুটিতেই এভিন লুইস আর জসশ্বি জসওয়াল তুলে নেন ৭৭ রান। ১২ বলে ২৭ রান করে আউট হন এভিন লুইস।
জসশ্বি জসওয়াল ছিলেন সবচেয়ে বিধ্বংসী। ২৭ বলে ৫০ রান করে আউট হন তিনি। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৩টি। এরপর অধিনায়ক সাঞ্জু স্যামসন করেন ২৪ বলে ২৮ রান। তিন উইকেট পড়ার পর যেন জ্বলে ওঠে শিভাম দুবের ব্যাট। ৪টি করে বাউন্ডার আর ছক্কার মারে তিনি ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপ।
শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯০ রানের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। এ নিয়ে ১২ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। যদিও পয়েন্ট টেবিলে রাজস্থান অবস্থান করছে ৬ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তাদের ওপর রয়েছে কেকেআর এবং পাঞ্জাব কিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রাস সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস। ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ। ফ্যাফ ডু প্লেসি করেন ২৫ রান। শেষ মুহূর্তে রবিন্দ্র জাদেজা ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ