ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
খেলতে নামার আগেই অনেক বড় দু:সংবাদ পেলো মেসির আর্জেন্টিনা
গত শনিবার রাতে সাম্পদোরিয়ার বিপক্ষে ইতালিয়ান সিরি আ'র ম্যাচে চোট পেয়েছিলেন দিবালা। যে কারণে বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারেননি তিনি।
তবু আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির আশা ছিলো, বিশ্বকাপ বাছাইয়ের আগে সুস্থ হয়ে উঠবেন এ তরুণ ফরোয়ার্ড। কিন্তু তা হচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ হতে পারছেন না দিবালা। শনিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, দিবালাকে না পাওয়ার কথা।
এদিকে গত মাসে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচটি স্থগিত হওয়ার কারণ ছিলো ইংলিশ প্রিমিয়ার লিগের চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোকে দলে রাখা। এবার বুয়েন্দিয়া ছাড়া বাকি তিনজন রয়েছেন দলে।
অবশ্য এবারও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাদের লাতিন খেলোয়াড়দের ছাড়বে কি-না, তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। ক্লাবগুলো না ছাড়লেও আর্জেন্টিনার তিন ফুটবলার যে নিয়ম ভেঙেই দলের সঙ্গে যোগ দেবেন না- তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আগামী ৭ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরে ১১ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর শেষ ম্যাচে ১৪ অক্টোবর তাদের প্রতিপক্ষ পেরু।
এখন পর্যন্ত লাতিন অঞ্চলের বাছাইয়ের ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)