ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার হাতে ব্যাগভর্তি টাকা থাকলে মেসির ভবিষ্যৎ অন্য রকম হতো : কোম্যান
বার্সার অবস্থা এখন লেজে গোবরে! জয় কী জিনিস- সেটা তারা ভুলেই গেছে। কোম্যানের চাকরি গিয়েও যাচ্ছে না। কারণ মেয়াদ শেষের আগে চাকরিচ্যুত করলে তাকে বড় অংকের ক্ষতিপূরণ দিতে হবে বার্সাকে।
তবে নিজের ব্যর্থতাকে মেসির অনুপস্থিতি দিয়ে ঢাকতে চাইছেন বার্সা কোচ। সুয়ারেজদের বিপক্ষে ম্যাচের আগে বললেন, ক্লাবটিতে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন মেসিকে হারানো। একই সঙ্গে আক্ষেপ করলেন, ব্যাগ ভর্তি টাকা না থাকার!
কোমান বলেছেন, ‘যদি আমার হাতে ব্যাগভর্তি টাকা থাকতো। তাহলে মেসি এখনো আমাদের সঙ্গে থাকতো (হাসি)। তাকে হারানোটা আমার বার্সেলোনা ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। আমি বার্সেলোনায় কেমন করেছি? সত্যি বলতে এটা আরও ভালো হতে পারতো।’
বরখাস্ত হওয়ার গুঞ্জন নিয়ে কোমান বলেন, ‘আমার চোখ-কান আছে। আমি জানি ক্লাব আমাকে বরখাস্ত করতে চায়। কিন্তু এই মুহূর্তে, কেউ আমাকে কিছু বলেনি। তাই এখনো আমি এখানে আছি। নিজের চাকরি করে যাচ্ছি। আর লাপোর্তার সঙ্গে আমার সম্পর্ক? কথা না বলাই ভালো এই ব্যাপারে।লাপোর্তা আমাকে কিছু বলেননি। কিন্তু আমার কান আছে, আমার চোখ আছে এবং আমি জানি যে অনেক কথাই ফাঁস হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল