ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্যালন ডি'অর জিতবে যে ফুটবলার আগাম জানিয়ে দিলেন: চিয়েল্লিনি
ক্লাব পর্যায়ে চেলসির হয়ে খেলেন জর্জিনহো। ২০২০-২১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততেও রেখেছেন দারুণ অবদান। তাই চিয়েল্লিনি চাইছেন, ব্যালন ডি'অর উঠুক ২৯ বছর বয়সী সাবেক নাপোলি তারকার হাতেই।
ব্যালন ডি'অর জেতার দৌড়ে জর্জিনহোর প্রধান বাধা হবেন লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের মঞ্চে চার গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন মেসি। এছাড়া বার্সেলোনার জার্সিতেও গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী।
সেরা ফুটবলারদের সম্মানার্থে প্রতি বছর ব্যালন ডি'অর পুরস্কার দেয় ফ্রান্সের জনপ্রিয় ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। যেটা জেতার স্বপ্ন দেখেন চিয়েল্লিনি নিজেও। সংবাদ সম্মেলনে ইতালিয়ান তারকা বলেন, ‘আমি আশা করি, জর্জিনহো ব্যালন ডি'অর জিততে পারবে। সে আমার খুব ভালো বন্ধু। এটা এমন একটি পুরস্কার, যা আমারও পেতে ইচ্ছা করে।’
ইউরোর স্মৃতিচারণ করতে গিয়ে চিয়েল্লিনি বলেন, ‘জর্জিনহো জয় এবং আবেগের সাথে জড়িত ছিল। যা সব সময় আমাদের মনে থাকবে। আমি ভেবেছিলাম সে একজন ভালো খেলোয়াড়। কিন্তু প্রথম কয়েকটা ট্রেনিং সেশনের পর বুঝতে পারলাম সে আমার ধারণার চাইতেও ভালো।’
‘জর্জিনহোর দুর্দান্ত সব গুণ আছে। আসল পার্থক্য তার মাথায়। সে সব জায়গাতেই ভালো খেলতে পারবে। আমি সত্যিই আশা করি, ও ব্যালন ডি'অর জিতবে।’ যোগ করেন চিয়েল্লিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)