ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মান সম্মান কিছুই থাকলো না মেসির
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকিয়ে অগাস্টে পিএসজিতে যোগ দেওয়া মেসি কিছুতেই যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। মাঝে পরপর দুই ম্যাচে পোস্টে বল লাগার হতাশাও যোগ হয়। এরপর হাঁটুর চোটে বাইরে থাকেন দুই ম্যাচ। এদিনের ফেরার ম্যাচে অনেকটা সময় ছিলেন বিবর্ণ। অবশেষে এলো সেই বিশেষ ক্ষণ। নজরকাড়া গোলে জানান দিলেন, নতুন ঠিকানায় পুরনো রূপে আলো ছড়াতে তিনি প্রস্তুত।
এদিকে ম্যাচের যোগ করা সময়ে পিএসজির ডি-বক্সের পাশেই ফ্রি-কিক পায় ম্যানসিটি। এসময় সিটিজেনদের বিপক্ষে পিএসজির মানবদেয়ালের নিচে শুয়ে পড়েন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
দলের লিড ধরে রাখতে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে মানবদেয়ালের নিচে এভাবে শুয়ে পড়াটা কিছুতেই মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্ডিনান্ড। মেসির মতো ফুটবলারের জন্য এই বিষয়টি অত্যন্ত সম্মান হানিকর বলে দাবি করছেন ইংল্যান্ডের হয়ে ৮১ ম্যাচ খেলা ফার্ডিনান্ড।
ম্যানচেস্টার সিটি ও পিএসজির ম্যাচ চলাকালীন সময়ে বিটি স্পোর্টসের লাইভ অনুষ্ঠানে ইউনাইটেড কিংবদন্তি বলেন, ‘ট্রেনিংয়ে যখন পচিত্তিনো এই বিষয়ে কথা বলেছিলেন, তখন পিএসজির যে কাউকে বলা উচিত ছিল- না না না। এটা মেসির সাথে হতে পারে না। এটি মেসির জন্য সম্মান হানিকর।’
ফার্ডিনান্ড আরো বলেন, ‘যদি আমি সেই দলে থাকতাম, আমি বলতাম, শুনুন, আপনার জন্য আমি শুয়ে থাকবো। দুঃখিত, আমি তাকে (মেসিকে) এভাবে শুইয়ে রাখতে পারব না। সে তার জার্সি নোংরা করতে পারে না! এটা মেসির কাজ নয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)