ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশেষ করে এই ৪ কারণে বিশ্বকাপে চমক দেখাতে পারে বাংলাদেশ
তাদের এই দাবির পিছনে যুক্তি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স। সাম্প্রতি বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতে বেশ আলোচনায় এসেছে। জিম্বাবুয়েকে ওদের মাটিতে সিরিজ হারানোর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকেও সিরিজ হারিয়েছে টাইগাররা। বাংলাদেশর এমন আশা জাগানিয়া পারফরম্যানসই তাদেরকে বিশ্বকাপে ডার্ক হর্স মানছে সংবাদমাধ্যম উইজডেন। বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলার পেছনে চারটি কারণও উল্লেখ করেছে তারা।
বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলার পেছনে সাম্প্রতিক ফর্মকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছে উইজডেন ইন্ডিয়া। সর্বশেষ ১৩ টি-টোয়েন্টির ৯টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এমন ফর্ম টাইগারদের বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করে সংবাদমাধ্যমটি।
দ্বিতীয় কারণ দেখাতে গিয়ে বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডারদের টেনেছে তাঁরা। মাঝের সময়টাতে স্পিন বোলিংয়ে কার্যকরী ভূমিকা রাখছেন সাকিব আল হাসান-শেখ মেহেদি হাসানের মতো অলরাউন্ডার। যারা কিনা বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দারুণভাবে অবদান রাখছেন।
সাকিব-মেহেদি ছাড়াও স্পিন বিভাগে রয়েছেন নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুবরা। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে নাসুমকে নিয়ে। সর্বশেষ ১৪ ম্যাচে ৬.২২ ইকনোমি রেটে নিয়েছেন ১৮ উইকেট। যে কারণে এটিকেও শক্তির জায়গা হিসেবে দেখছে তাঁরা।
তৃতীয় কারণ হিসেবে মুস্তাফিজুর রহমানের ফেরাকে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি। চলতি বছর ডেথ ওভারে ৭.৫২ ইকনোমি রেটে ১৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এ ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে ৯ ম্যাচে তাঁর শিকার ১৫ উইকেট। সংযুক্ত আরব আমিরাতের উইকেটে বাঁহাতি এই পেসার কতটা ধারালো হতে পারেন সেটাও মনে করিয়ে দিয়েছে তাঁরা।
চতুর্থ ও সর্বশেষ কারণে হিসেবে মাহমুদউল্লাহর অধিনায়কত্বকে টেনেছেন। যেখানে তাঁরা উল্লেখ করেছে যে চাপের মুখে দারুণভাবে নেতৃত্ব দিতে পারেন মাহমুদউল্লাহ। এ ছাড়া ক্রিকেটারদের উজ্জীবিত রাখতেও বেশ পারদর্শী তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)