ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসি বা নেইমার নয় পিএসজির এক নম্বর ফুটবলারের নাম ঘোষণা
মাত্রই অন্য ক্লাব থেকে আসা মেসির চেয়ে, ক্লাবে দীর্ঘদিন ধরে পারফর্ম করে যাওয়া তরুণ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকেই এক নম্বর ধরে পিএসজির পরিকল্পনা সাজানো উচিত বলে মনে করেন আনেলকা। তাই মেসির উচিত এমবাপের জন্য সুযোগ তৈরি করা।
লা প্যারিসিয়েনকে দেয়া সাক্ষাৎকারে আনেলকা বলেছেন, ‘এমবাপেকেই পিএসজির আক্রমণের নেতৃত্ব দেয়া উচিত। কারণ সে এক নম্বর। মেসি বার্সেলোনায় এক নম্বর ছিলো। কিন্তু এখন তার এমবাপেকে খেলাতে হবে। সে (এমবাপে) পাঁচ বছরে এই ক্লাবে। মেসির তাকে সম্মান করতে হবে।’
পিএসজিতে পাঁচ বছর ধরে খেললেও বর্তমান চুক্তির আর মাত্র এক বছর বাকি রয়েছে। চলতি মৌসুম শুরুর আগে ক্লাবের পক্ষ থেকে অন্তত ছয়বার চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছে এমবাপেকে। কিন্তু তিনি তা করেননি। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এমবাপের।
নিজের স্বদেশি উত্তরসূরির এমন চাওয়ার পেছনে কারণটা বুঝতে পারছেন আনেলকা। তিনিও মনে করেন, ব্যালন ডি অর জেতার জন্য পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া ইতিবাচক সিদ্ধান্তই হবে এমবাপের জন্য।
আনেলকার ভাষ্য, ‘শুধু গতির দিকটাই যদি ধরি, সে অনন্য এক খেলোয়াড়। এই বিশ্বে তার মতো আর কেউ নেই। যদি পিএসজি তাদের দলের ভালো চায়, তাহলে তাকে রাখার জন্য সম্ভাব্য সবকিছুই করতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘তবে আমার মনে হয়, সে ভিন্ন কিছু দেখতে চাইছে। এটা স্বাভাবিক। সে ব্যালন ডি অর জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু সে উয়েফা কো-ইফিশিয়েন্ট অনুযায়ী ছয় নম্বর লিগে খেলে তা কীভাবে জিতবে? গত তিন বছর স্পেন বা ইংল্যান্ডে খেললে এরই মধ্যে সে ব্যালন জিতে যেতো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)