ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসিকে পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে হাকিমি
সবশেষ ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা থেকে মেসি এবং ইন্টার মিলান থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন হাকিমি। গত এক মাসেরও বেশি সময় ধরে এক সাথে ড্রেসিংরুম শেয়ার করছেন এই দুই তারকা। সেই সুবাদে আর্জেন্টিনার অধিনায়ক সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার।
ফরাসি সংবাদ মাধ্যম এল ইকুইপকে দেওয়া সাক্ষাৎকারে হাকিমি বলেন, ‘ক্লাব ক্যারিয়ারে আমি অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সাথে খেলেছি। শুধু মেসির সাথে খেলার স্বপ্ন বাকি ছিল। অবশেষে সে সুযোগও হয়েছে। এত ভালো একজন ফুটবলারের সাথে খেলতে পেরে আমি সত্যিই অনেক গর্বিত।’
ক্যারিয়ারে ঈর্ষণীয় সব সাফল্য আছে মেসির। তর্কসাপেক্ষে তিনি সর্বকালের সেরা ফুটবলার। এরপরও সতীর্থদের সাথে খুব সহজে মিশে যান। যেটা অবাক করে হাকিমিকে, ‘তার সাথে সম্পর্ক গড়ে তোলা সহজ। মাঠে আমি তাকে বল দিলে সেটা আবার খুব ভালোভাবেই ফেরত দেয়। ওর আচরণে অবাক হয়েছি। সরল এবং শান্ত একজন মানুষ।’
হাকিমি জানালেন, নিজের উন্নতির জন্য মেসিকে অনুসরণ করতে চান তিনি, ‘উন্নতির জন্য মেসি অনুশীলনে কী করে, সেদিকে মনোযোগ দেব। এটা দল এবং প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমরা সবাই একই ভাষায় কথা বলি। ধীরে ধীরে একে অন্যকে জানছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)