ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোল, গোল, গোল, সাবিনার একার চার গোলে বাংলাদেশের কাছে উড়ে গেলো হংকং

২০২১ সেপ্টেম্বর ২৬ ১৮:৪৩:৩৪

গোল, গোল, গোল, সাবিনার একার চার গোলে বাংলাদেশের কাছে উড়ে গেলো হংকং

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ বড় ব্যবধানে হারের পর এই জয় গোলাম রব্বানী ছোটনের দলের জন্য কিছুটা স্বস্তি দেবে। আর অধিনায়ক সাবিনা খাতুনের চারটি গোলে জয় সম্ভব করেছে।

ফিফা র‍্যাংকিংয়ে ৬১ ধাপ সামনে থাকা দলটির জালে বাংলাদেশের ৫ গোল দেয়াটা কৃতিত্বেরই বটে। যদিও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দুই ম্যাচ মোটেও সুখকর হয়নি সাবিনাদের।

হংকংয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে চার গোলই করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্যটি করেছেন তহুরা খাতুন। গোল উৎসব শুরু করেছিলেন তহুরা ১৮ মিনিটে। বাকি সময় সাবিনা যেন ম্যাচটাকে নিজের করে নেন। বিরতিতে যাওয়ার আগে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা।

দ্বিতীয়ার্ধে ৩ গোল করে নিজের নামের সুবিচার করেছেন গোলমেশিনখ্যাত সাতক্ষীরার এই কন্যা। তিনি চারটি গোল করেছেন ৪৩, ৫৩, ৫৭ ও ৮৫ মিনিটে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ