ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আকাশ ছোয়া মূল্যে বাড়ি ভাড়া নিলেন মেসি
প্রতি মাসে ভাড়া বাবদ মেসিকে গুনতে হবে ২০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বিশ লাখ টাকা।
পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে লিওনেল মেসির। চাইলে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও আছে। প্যারিসে বেশ অনেক দিনই থাকতে হবে মেসিকে। এত দিন কি আর হোটেলে থাকা সম্ভব? নিজের বাড়ি না হলেও অন্তত একটা ভাড়া বাড়ি তো দরকার।
কিছুদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন জানিয়েছিল, প্যারিসের পশ্চিমাঞ্চলের উপশহর নিউয়ি-সুর-সেনে বাড়ি নিতে পারেন মেসি। বেশ কিছু দূতাবাস এবং করপোরেট অফিসের সদর দপ্তর এ অঞ্চলে অবস্থিত। প্যারিসে সবচেয়ে ধনী ও বিলাসবহুল উপশহরগুলোর একটি নিউয়ি-সুর-সেন। তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোর জন্য ভালো স্কুলও আছে সেখানে। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে যাতায়াতও সেখান থেকে সহজ। মেসির খুঁজে পাওয়া ভাড়া বাড়ি সে এলাকাতেই বলে নিশ্চিত করেছে আরেক সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত।মেসির স্বদেশি আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও এই এলাকাতেই ভাড়া থাকেন। যদিও নেইমারকে এখানে পড়শি হিসেবে পাচ্ছেন না মেসি। প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ভেলিনেসে থাকেন নেইমার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)