ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসি নেইমারের পিএসজির কাছে কুপোকাত সবাই
প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেয়ার পর থেকে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিওনেল মেসির। ফর্মহীন তার ওপর ইনজুরি। এখন তো মাঠের বাইরেই।
তবে মেসির সময় ভালো না গেলেও, দুর্দান্ত ফর্মে থেকে ভালো সময় কাটাচ্ছে তার দল পিএসজি। মৌসুমে ৭ ম্যাচে জয় আছে সাতটাই। এমন পরিসংখ্যান নিয়েই এবার তারা পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হয় মঁপেলিয়ের। ইনজুরির কারণে মেসি না থাকলেও, এদিন নেইমার, এমবাপ্পেদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছেন কোচ। শুরু থেকে আধিপত্য থাকে স্বাগতিকদেরই। ফলাফল ১৪ মিনিটে লিড। ডি মারিয়ার অ্যাসিস্টে স্কোরখাতায় নাম তোলেন সেনেগাল মিডফিল্ডার ইদ্রিসা গানা। এক গোল খেয়ে প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে মঁপেলিয়ে। বল দখলে সমানতালে লড়তে থাকে পিএসজির সঙ্গে। কর্নার, অন টার্গেট শট কিংবা বল পাস। সব দিকে থেকেই লড়াই করেছে যোজন যোজন। রক্ষণভাগটাও সামলেছে বেশ। তাইতো প্রথমার্ধ্বে আর কোন গোলই দেখেনি পার্ক দে প্রিন্সেসের দর্শক।
বিরতির পর ফিরেও মঁপেলিয়ের শক্ত রক্ষণদুর্গে চিড় ধরাতে পারছিল না পিএসজি। বেশ কিছু সুযোগ আসলেও, তা জালের ঠিকানা খুজেঁ পাচ্ছিলো না।
অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে গিয়ে লিড বাড়ায় স্বাগতিকরা। নেইমারের অ্যাসিস্টে জার্মান মিডফিল্ডার ড্র্যাক্সলার গোল করে নিশ্চিত করেন পিএসজির জয়। এ নিয়ে লিগে টানা ৮ ম্যাচে জয় তুলে নিলো পোচেত্তিনোর দল। ফলে ৮ ম্যাচে তাদের পয়েন্ট হলো ২৪। শীর্ষস্থানটাও তাদের দখলেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)