ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের
চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল কোচ তিতে ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে ডেকেও পাননি। তবে ঘোষিত দলে সেই খেলোয়াড়দেরই আবারও দলে ডেকেছেন কোচ তিতে। ডাক দিয়েও না পাওয়া খেলোয়াড়রা হলেন- অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এডারসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেড, ও রাফিনিয়া।
করোনাভাইরাস জনিত কারণে তাদের ক্লাব চায়নি খেলোয়াড়েরা করোনার লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুন, তা হলেই যে দেশে অপেক্ষা করবে দশ দিনের কোয়ারেন্টাইন! সে অবস্থার এখনো পরিবর্তন হয়নি। তবু এই আটজনকে নিয়েই দল ঘোষণা করল ব্রাজিল। দলের সমন্বয়ক পাওলিস্তা আশা প্রকাশ করলেন, পরিস্থিতিতে পরিবর্তন আসবে শিগগিরই।
বললেন, ‘ফিফা, ইপিএল আর ইংলিশ সরকারের সঙ্গে আমাদের দারুণ আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধান হবেই।’ আলোচনা অবশ্য আরেকটা বাকি ব্রাজিলের। নিজেদের স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে। চলতি মাসে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটাই যে বাতিল হয়ে গিয়েছিল তাদের হস্তক্ষেপে। তেমন কিছু এবারও এড়াতে চাইলে আলোচনায় বসতেই হবে দুই পক্ষকে।
আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার আতিথ্য নেবে ব্রাজিল। এর তিন দিন পর আবারও তাদের এক ‘অ্যাওয়ে’ ম্যাচ। সেদিন তারা খেলবে কলম্বিয়ার মাঠে। অবশেষে ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে তাদের চেয়ে ছয় পয়েন্ট পেছনে।
ব্রাজিল দল: গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), ওয়েভেরটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি), ডিফেন্ডার: দানিলো (জুভেন্তাস), গিলেরমো আরানা (আতলেতিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), এমারসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এডারর মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেনিলসন (স্পোর্ত ক্লাব ইন্তারনাসিওনাল), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুনিয়া (হের্থা বার্লিন), গাবি (ফ্লামেঙ্গো)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)