ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নো বলেই হেরে গেল ভারত
সেই অবস্থা থেকে দলকে টেনে নিয়ে ৫ উইকেটের জয় উপহার দেন বেথ মুনি। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে অসিরা। এর আগে প্রথম ম্যাচে ১২৬ রানের টার্গেট তাড়ায় ৯ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। অবশ্য ম্যাচের শেষ ওভারেও জয়ের স্বপ্নে বিভোর ছিল ভারত।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ১৩ রান করতে হতো। ভারতীয় অধিনায়ক মিথিলা রাজ বল তুলে দেন দেশের সেরা পেসার ঝুলন গোস্বামীর হাতে। প্রথম দুই বলে ৫ রান খরচ করা গোস্বামী তৃতীয় বল নো দেন। জয়ের জন্য শেষ তিন বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৬ রান।
চতুর্থ ও পঞ্চম বলে মাত্র তিন রান খরচ করেন ঝুলন। শেষ বলে অসিদের প্রয়োজন ছিল ৩ রান। তখনও জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু স্নায়ুচাপের কারণে শেষ বলেও নো দেন ঝুলন। সেই বলে ক্যাচ তুলে দিয়েও লাইফ পান ৩৭ রানে অপরাজিত থাকা নিকোলা কেরি।
নো বলের কল্যাণে অতিরিক্ত ১ রান পায় অস্ট্রেলিয়া। আর শেষ বলে দুই রান নিয়ে জয় নিশ্চিত করেন কেরি। মূলত শেষ ওভারে নো বলের কারণেই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় মিথিলা রাজদের। শুক্রবার কুইন্সল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে ভারত।
দলের হয়ে ৯৪ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৬ রান করেন স্মৃতি মান্ধানা। এছাড়া ৪৪ রান করেন রিচা ঘোষ। অস্ট্রেলিয়া নারী দলের হয়ে ৪৫ রানে ৩ উইকেট নেন তাহলিয়া ম্যাকগ্রা। টার্গেট তাড়া করতে নেমে ৫২ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া।
পঞ্চম উইকেটে অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রাকে সঙ্গে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন ওপেনার বেথ মুনি। ৭৭ বলে ৯টি চারের সাহায্যে ৭৪ রান করে ফেরেন তাহলিয়া। এরপর নিকোলা কেরিকে সঙ্গে নিয়ে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার বেথ মুনির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)