ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন কোচকে নিয়ে যা বললেন অধিনায়ক
দুই ঘন্টা গা গরম করে জামাল ভূঁইয়া বলেন, ‘আজ অনুশীলনের প্রথম দিনে তিনি (কোচ) সবার সঙ্গে পরিচিত হয়েছেন। তার পরিকল্পনা কী, আমাদের কীভাবে খেলতে হবে এবং তিনি কী চান, সেটা নিয়েই আলাপ করেছেন।’
নতুন কোচের অধীনে এত কম সময় অনুশীলন করে ভালো পারফর্ম করা সম্ভব কিনা, এমন প্রশ্নে জামালের অধিনায়কের উত্তর, ‘আমরা সবাই চেষ্টা করবো। আমি মনে করি আমরা একটা ভালো গ্রুপ আছি। আমরা সবাই সবাইকে চিনি। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গেও ছিলাম।’
নতুন কোচ প্রথম অনুশীলনে বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার বাদে অন্যদের সঙ্গে বেশি আলোচনা করেছেন উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেছেন, ‘বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা জানেন অস্কার কী চান। যারা নতুন তাদের সঙ্গেই একটু বেশি আলাপ করেছেন কোচ কী চান তা নিয়ে।’
সাফ চ্যাম্পিয়নশিপের কয়েকদিন আগে কোচ বদল। নতুন কোচের সঙ্গে কতটা সমন্বয় করা সম্ভব? এ প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘কোচ তিন বছর ধরে বাংলাদেশে কাজ করছেন। তিনি সব খেলোয়াড় চেনেন এবং তাদের আচার-আচরণ সম্পর্কেও জানেন।’
কিরগিজস্তানে নতুন কৌশলে খেলে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। নতুন কোচের অধীনে কোন কৌশলে খেলবে দল? জামাল জানালেন, ‘আমরা যখন জেমির অধীনে শুরু করেছিলাম তখন ৪-৩-৩ ফরমেশনে খেলেছিলাম। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সবচেয়ে ভালো। ৪-১-৪-১ নাকি ৪-৩-৩ । শেষ কয়েকটি ম্যাচ জেমি খেলিয়েছেন ৩-৪-৩ ফরমেশনে। লিগে শুধুমাত্র মোহামেডান খেলেছে ৩-৪-৩ ফরমেশনে। বাকিরা তো ৪-৩-৩ খেলে, না হয় ৪-৫-১ খেলে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)