ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুশফিককে নিয়ে শুরু হয়েছে নতুন খেলা
হাউজাট গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। গেমটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান। কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও আগ্রহ ছিল খেলাধুলায়।
তার তৈরি করা গেমটিতে লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। সাথে আছে হাইডেফিনেশন গ্রাফিক্সে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। নির্মাতাদের দাবি, যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম।
ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশান গেমটিতে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে। জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লিজেন্ডারি মোড।
এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় মোড হলো লিজেন্ডারি মোড। তারকা মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে এমন অনেক ম্যাচ খেলেছেন যেখানে তিনি প্রায় হেরে যাওয়া ম্যাচটি একাই জিতিয়ে এনেছেন। লিজেন্ডারি মোডে একজন ইউজার এমন একটি জায়গা থেকে খেলা শুরু করবেন যেখান থেকে জিতে আসা বেশ কঠিন।
কঠিন সেই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে তাকে মুশফিক হয়ে মাঠে নামতে হবে। রিয়েল টাইম ক্রিকেটের সাথে মিল রেখেই ভার্চুয়াল জগতের জন্য তৈরি এই গেমটি খেলা যাবে অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই।
‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডাবল’ এর উদ্যোক্তা সাজেদুর রহমান জানান, মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে এর একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘন্টায় এক লক্ষ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়। এক সপ্তাহে ৫০ লক্ষবার খেলা হয়েছে গেমটি।
বাইরের দেশে লিজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। ভারতে শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ওয়েস্ট ইন্ডিজে ব্রায়ান লারাকে নিয়ে ব্রাইন লারা ক্রিকেট, অস্ট্রেলিয়াতে ম্যাথু হেডেইনকে নিয়েও আছে গেমিং অ্যাপ। এবার সেই স্বাদ পাবেন মুশফিক ভক্তরাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)