ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : ক্রিকেট বিশ্বে নতুন রেকর্ড
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম সময়ে জয়ের রেকর্ড গড়েছে এসেক্স। দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার দিনে নর্দাম্পটনশায়ারকে ইনিংস ও ৪৪ রানে হারিয়েছে দলটি। যদিও ম্যাচের স্কোরকার্ড ও ব্যাপ্তিতে চোখ বুলালে চক্ষু হবে চড়কগাছ। টস ভাগ্য এসেছিল নর্দাম্পটনশায়ারের পক্ষে। টস জিতে ব্যাট করতে নেমে দলটি গুটিয়ে যায় মাত্র ৮১ রানে, ৩৪.৫ ওভারে।
জবাবে খেলতে নেমে এসেক্স ব্যাট করতে পেরেছে ৪৩.২ ওভার। স্কোরও বেশ বড় হয়নি, মাত্র ১৭০। অথচ তাতেই দলটি পেয়ে যায় জয়ের পুঁজি। প্রথম দিনই মাঠে গড়ায় তৃতীয় সেশন। ৫ উইকেটে ২৩ রান নিয়ে নর্দাম্পটন শেষ করে প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৬.৩ ওভার খেলা হতেই নর্দাম্পটনশায়ার অলআউট হয় মাত্র ৪৫ রানে, এই ইনিংসে মোট ব্যাট করেছে ১৮.২ ওভার।
এতে এসেক্স পায় ইনিংস ও ৪৪ রানের জয়। কাউন্টির ইতিহাসে এটিই সবচেয়ে কম সময়ে অর্জন করা জয়। এই জয়ে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এসেক্স। ম্যাচে ৪১ রানের খরচায় পাঁচটি উইকেট শিকার করেন এসেক্সের স্যাম কুক। ক্ষণস্থায়ী ম্যাচটিতে চার সেশনও খেলা হয়নি, সোয়া তিন সেশনেই বের হয়ে আসে ফলাফল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)