ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসি-রোনালদোর পর ফুটবল বিশ্ব শাসন করবেন এক মুসলিম ফুটবলার
কয়েক মাসের ব্যবধানেই রোনালদো পা দেবেন ৩৭ -এ। এদিকে মেসির বয়সটাও হয়ে গেছে ৩৪। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো নিজেকে ফিরে পেলেও পিএসজিতে নিজের নামের প্রতি এখনো সুবিচার করতে পারেননি লিও। পারফরম্যান্স আর গোলের বিচারে নিজেদের পুরো ক্যারিয়ারজুড়েই এই দুই মহাতারকা ছাপিয়ে গিয়েছেন একে অপরকে।
কে সেরা এই বিতর্ক আজও চলছে। সেরাদের কাতারে এখনো নাম থাকলেও দুজনের কেউই ফিরে পাবেন না তাদের যৌবন। তাদের বিদায়ের পর ফুটবলের সৌন্দর্যের কি হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাদের বিদায়ের পর ‘সেরাদের সেরা’ হিসেবে কারা বিবেচিত হবেন?
এই তালিকায় সবচেয়ে জোরেসোরে উচ্চারিত হয় কিলিয়ান এমবাপে ও এর্লিং হালান্ডের নাম। ২২ বছরের এমবাপে ও ২১ বছরের হালান্ড ইতিমধ্যেই যার যার দলে নিজেদের অপরিহার্য প্রমাণ করেছেন। লা পুল্গা(মেসি) ও সিআর সেভেনের (রোনালদো) কাছে বিশ্বকাপের শিরোপা এখনো অধরা হলেও ক্ষুদে এমবাপে জিতে ফেলেছেন সেটি।
অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে মেসি কিংবা রোনালদোর উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ফরাসি এই স্ট্রাইকারের। তবে সাবেক ইংলিশ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল আগবনলাহর পরবর্তী ‘সেরাদের সেরার’ দৌড়ে রাখেননি এই দুই তরুণ তুর্কির একজনকেও।
বরং তিনি মনে করছেন মেসি রোনালদোর পর ফুটবল বিশ্ব শাসন করবেন লিভারপুলের ২৯ বছর বয়সী রাইট উইঙ্গার মোহাম্মেদ সালাহ। ২০১৮ সালে লিভারপুলের সঙ্গে ৫ বছরের চুক্তি সই করা সালাহ রয়েছেন চুক্তির শেষ দুই বছরে। সালাহর নতুন চুক্তির বিষয়েও মন্তব্য করেন আগবনলাহর।
সাবেক এই অ্যাস্টন ভিলা তারকা মনে করেন মিশর অধিনায়কের সঙ্গে ৫ বছরের চুক্তি না করলেও চলবে লিভারপুলের। তিনি বলেন, ‘তার জন্য চার বছরের চুক্তি ভালো হবে। ৩০ বছরের কারো সঙ্গে কেউই ৫ বছরের চুক্তি করে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)