ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মেসির প্রথম রাগ দেখল প্যারিস
ম্যাচের পর কোচ মাওরিসিও পচেত্তিনো বলছেন, দল ও ফুটবলারদের ভালোর জন্যই সিদ্ধান্ত নেন তিনি। লিঁওর বিপক্ষে রোববার রাতে মেসিকে যখন তুলে নেওয়া হয়, ম্যাচে তখন ১-১ সমতা। ৭৫ মিনিটে মেসির জায়গায় ডিফেন্ডার আশরাফ হাকিমিকে নামান কোচ।
পিএসজি-র ঘরের মাঠে রবিবারই অভিষেক হয়েছিল মেসির। তাঁর একটি বাঁক নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। তখনই মেজাজ হারান মেসি। এরপর ৭৫ মিনিটে তাঁকে তুলে নেন পিএসজি কোচ মরিসিয়ো পোচেত্তিনো। এতে আরও রেগে যান মেসি। মাঠ ছাড়ার সময় কোচের দিকে কটমট করে তাকান। হাত নেড়ে বোঝানোর চেষ্টা করেন, কেন তাঁকে তুলে নেওয়া হল বুঝতে পারছেন না। শেষ পর্যন্ত কোচের সঙ্গে হাতও মেলাননি।
পিএসজি-র হয়ে তিনটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও গোল পাননি মেসি। তবে টানা ছয় নম্বর ম্যাচ জিততে সমস্যা হয়নি তাদের। মেসিকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে পোচেত্তিনো বলেন, ‘আমাদের দলে প্রচুর ভাল ভাল ফুটবলার আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। মোট ৩৫ জন আছে। দলের স্বার্থে যেটা ভাল, আমাদের সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। মাঝে মাঝে ভাল ফল পাওয়া যাবে, কখনও যাবে না। কোনও কোনও সিদ্ধান্ত কাউকে খুশি করবে, কেউ কেউ অখুশি হবে।’’
মেসির সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে পোচেত্তিনো বলেন, ‘‘পরে ওকে জিজ্ঞেস করি, সব ঠিক আছে কিনা। ও বলল, সব একদম ঠিক আছে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)