ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
১৬ তেই শেষ বাংলাদেশের
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশের যুবাদের। সিরিজের চতুর্থ ম্যাচে এসে বিতর্কিত মানকাডিং কাণ্ডে বাংলাদেশ ম্যাচ হারলেও পঞ্চম ম্যাচের শুরু থেকেই আফগান বোলারদের উপর শ্রুতে কিছুটা চাপ সৃষ্টি করেছিলো টাইগার ব্যাটসম্যানরা।
সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে দিনের শুরুতেই টাইগারদের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। এই দুই ব্যাটসম্যানের মধ্যে ইফতেখার কিছুটা আগ্রাসী ব্যাট চালিয়ে গেলেও ধীরগতির ছিলেন মাহফিজুল ইসলাম। স্কোরবোর্ডে ৪৮ রান তোলার পর ৩৯ বল মোকাবেলায় ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফিরে যান মাহফিজুল ইসলাম।
এক ওপেনারের বিদায়ের পর অপর ওপেনার ইফতেখার এবং আরিফুল দুজনের কেউই অবশ্য টিকতে পারেননি। দলের স্কোরবোর্ডে আর আত্র ১ রান যোগ করতেই ব্যক্তিগত ১ রানে আরিফুল এবং ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে ফিরে যান ইফতেখার।
শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ১৬ ওভার শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫০ রান।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশঃ মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, তাজিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম, এসএম মেহেরব, আইচ মোল্লা, মুশফিক হাসান, আশিকুর রহমান, গোলাম কিবরিয়া এবং নাইমুর রহমান।
আফগানিস্তান একাদশঃ সুলিমান আরবাজি, ইশাক জাজাই, বিলাল আহমেদ, মোহাম্মদউল্লাহ নজিবুল্লাহ, নাঙ্গোলিয়া খারোতি, ইজাজ আহমেদ, শহিদুল্লাহ হাসানি, বিলাল সামি, নাভিদ জাদরান শুভন বানোরি, ইজহারুল হক নাভিদ।
উল;লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল খেলবে একটি চারদিনের ম্যাচে। আগামী ২২ সেপ্টেম্বর দুই দলের মধ্যকার একমাত্র চারদিনের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)