ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও একটি কারনে সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড
প্রথম ম্যাচের আগে করোনা আক্রান্তের খবরে খেলোয়াড়রা মাঠেই আসেননি। তাদের হোটেল রুমে অবস্থানের পরামর্শ দেয় কর্তৃপক্ষ। তবে এর কিছু সময় পরেই ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বরাতে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, 'পাকিস্তানে থাকা অবস্থায় নিউজিল্যান্ডের ওপর হুমকি এসেছে এবং নিরাপত্তাজনিত কারণে আমরা সিরিজটি স্থগিত করে দেশে ফিরে যাচ্ছি। আমাদের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে ব্ল্যাক ক্যাপসরা এই সিরিজটি আর খেলবে না।'
এর প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরেকটি বিবৃতিতে জানিয়েছে, 'নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং তারা সিরিজটি স্থগিত করে দেশে ফিরতে চাচ্ছে। নিরাপত্তা পরিদর্শকরা এবং নিউজিল্যান্ড আমাদের নিরাপত্তা প্রটোকল নিয়ে সন্তুষ্ট ছিল। সে কারণেই তারা এখানে এসেছিল।'
প্রায় ১৮ বছর পর পাকিস্তানে কোনো সিরিজ খেলতে গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুতে দীর্ঘসময় পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই দেশের মাটিতে যে কোনো সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গে নেয় পিসিবি। নিউজিল্যান্ড সবশেষ পাকিস্তানে সিরিজ খেলেছিল ২০০৩ সালের ডিসেম্বরে।
সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ ও ২১ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজের পর লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচ সিরিজের টি-২০ ম্যাচ। সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম তিনটি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল ২৫, ২৬, ২৯, সেপ্টেম্বর।
এর আগে এই সিরিজে ২০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনার বৈশ্বিক সংক্রমণের পর এবারই প্রথম মাঠে বসে খেলা দেখার সুযোগ ছিল পাকিস্তানের দর্শকদের। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠলো না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ