ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ শুরুর আগেই কোহলিদের সতর্ক করলেন হাসান আলি
তবে, ভারতের জামাই হওয়ার আগেও একবার বিরাট কোহলিদের বিধ্বস্ত করেছিলেন হাসান আলি অ্যান্ড কোং। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেবার হাসান আলি-মোহাম্মদ আমিরদের বোলিং তোপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
চার বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে এনে শশুরের দেশকে হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানি পেসার হাসান আলি। বললেন, ২০১৭ সালের ফাইনালের মত এবারও তারা ভারতকে হারিয়ে দেবেন। হাসান আলির এই মন্তব্যে আপতত উত্তেজনারর পারদ বেশ ভালোভাবেই ছড়িয়েছে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও এক মাস বাকি। তবে যখন ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত হল, তখন এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মূলতঃ পাকিস্তানের পেস বোলার হাসান আলির হুঙ্কারই উত্তেজনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তিনি দাবি করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারাবে পাকিস্তান।
আইসিসি’র কোনও টুর্নামেন্ট বাদ দিলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক কোনও ম্যাচই খেলা হয় না এখন। বিশ্বকাপের গ্রুপ পর্বে বহু দিন পর মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল নিয়ে উত্তেনা আকাশছোঁয়া। আর এর মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও উত্তেজনা বাড়িয়ে দিলেন হাসান আলি।
বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘শুধু দুই দলের ক্রিকেটার বলে নয়, দু’দেশের মানুষও তো এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা অনুভব করে। আর এটা হওয়াটাই তো স্বাভাবিক। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওদের হারিয়েছিলাম। এবারও হারাতে চাই। সে জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।’
এখনও পর্যন্ত শুধু ওয়ানডে বিশ্বকাপ নয়, টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। ২০০৭ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই ধারাই বজায় ছিল। এ দিকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। তবে ২০১৮ সালের এশিয়া কাপ এবং গত বিশ্বকাপে পাকিস্তানকে হেলায় হারিয়েছিল বিরাট কোহলি অ্যান্ড কোং।
বিশ্বকাপের আগ মুহূর্তে এসে প্রধান কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের হঠাৎ পদত্যাগে বেশ হতাশ হয়েছেন বলেও জানান হাসান আলি। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব হতাশ হয়েছি। বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়। এ মুহূর্তে এ ধরনের পরিবর্তনে ইতিবাচক কিছু হবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)