ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লো শান্ত
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে হাই-পারফরম্যান্স ইউনিট। বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস উদ্বোধন করেন সাদমান ও সাইফ হাসান। ১৫ বলে ১২ রান করে সুমন খানের বলে বোল্ড হন সাইফ। ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল।
দ্বিতীয় উইকেটে সাদমান ও শান্ত ১২৩ রানের জুটি গড়েন। ৫৮ রান করে সাদমান ক্যাচ তুলে দেন স্পিনার হাসান মুরাদের বলে। সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ১৩৩টি বল। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৬ বলে ৯ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন।
শান্ত অর্ধশতক তুলে নিয়ে শতকের দিকে এগোচ্ছিলেন। তবে তিন অঙ্ক থেকে ৪ রান দূরে থাকতে মাহমুদুল হাসানের বলে ক্যাচ তুলে দেন তিনি। ২০৩ বলে ৯৬ রান করে মাঠ ছাড়েন শান্ত। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ৩টি ছক্কা। ইয়াসির আলি আউট হন ২১ রান করে।
ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার দিনের বাকি অংশ নির্বিঘ্নে কাটিয়েছেন। ইরফান ৮৩ বলে ২৮ রানে এবং মুনিম ৪৩ বলে ১৫ রানে অপরাজিত আছেন। প্রথম দিনের ৯০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান।
হাই-পারফরম্যান্স দলের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন মাহমুদুল, সুমন, মুরাদ ও রেজাউর রহমান রাজা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল ২৬০/৫ (৯০ ওভার)শান্ত ৯৬, সাদমান ৫৮, ইরফান ২৮*, ইয়াসির ২১, সাইফ ১৫, মুনিম ১৫, মিঠুন ৯;মাহমুদুল ১/২৪।
বাংলাদেশ ‘এ’ দল : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, ইরফান শুক্কুর, মুনিম শাহরিয়ার, রাকিবুল হাসান, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম।
হাই-পারফরম্যান্স একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, তৌহিদ হৃদয়, আকবর আলি (অধিনায়ক), আনিসুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সুমন খান, তানভির ইসলাম, রেজাউর রহমান রেজা ও হাসান মুরাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)